শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন পরাজিত প্রার্থী তরুন দে শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ আসছে আইফোন ১৭ই মা-বাবার কবর জিয়ারত করে সমর্থকদের সাথে মতবিনিময় করেন ড. মঈন খান কোন ধরণের সহিংসতা, গ্যাঞ্জাম, ফ্যাসাদ করলে সহ্য করবো না, ব্যবস্থা নিব : বাচ্চু মোল্লা ঢাকা-১৬ আসন / ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল হক ফুলবাড়ী-পার্বতীপুরে ত্রয়োদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক ১লাখ ১৩হাজার ৬শত ৫০ ভোট পেয়ে নির্বাচিত॥ সাভারে ধানের শীষের বিজয়কে ঘিরে মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদ  নেত্রকোনায় চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়

তানজিন তিশার সঙ্গে দেখা করতে চান?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৯ Time View

বিনোদন ডেস্ক : দিনব্যাপী ভক্তদের সঙ্গে আড্ডা দেয়ার খবরটি অভিনেত্রী তার ফেসবুকে নিজেই জানিয়েছেন জানা গেছে, আগামী ১লা মার্চে তানজিন তিশা ফ্যান ক্লাবের সদস্যদের আয়োজিত এক ‘গেট টুগেদার’ অনুষ্ঠানে হাজির হবেন অভিনেত্রী। অনুষ্ঠানে আগত ভক্তদের সঙ্গে দীর্ঘ সময় কাটাবেন তানজিন তিশা।

তাদের সঙ্গে কথা বলবেন, ছবি তুলবেন এবং অংশ নেবেন নানা আয়োজনে। এদিন তানজিন তিশা ছাড়াও এই আয়োজনে বিশেষ অতিথি উপস্থিত থাকবেন ছোট পর্দার জনপ্রিয় কয়েকজন অভিনয়শিল্পী।

তবে এর জন্য ভক্তদেরকে সেই অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য যোগাযোগ করতে হবে তানজিন তিশা ফ্যান ক্লাবের সদস্য হৃদয় নাহিদ, নায়লা শারমিন দৃষ্টি, শাহেদ হোসেন কাইয়ূম, তাহসিনা জাহান সুমা অথবা তামিম আহমেদের সঙ্গে। রেজিস্ট্রেশন এর শেষ সময় ২৫ ফেব্রুয়ারি। গেট টুগেদার অনুষ্ঠানের সময় এবং স্থান সদস্যরাই জানিয়ে দেবেন।

তিশা বলেন, ‘আজ ভক্তদের ভালোবাসায় আমরা তারকা হতে পেরেছি। তাই বছরে একটা দিন তাদের জন্য রাখা যেতেই পারে। তবে এর আগেও তিশা এমন আয়োজন করেছিলেন এবার দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে তানজিন তিশা ফ্যান ক্লাবের এই ‘গেট টুগেদার’ অনুষ্ঠান। তানজিন তিশা অভিনেত্রী, মডেল এবং টেলিভিশন উপস্থাপিকা। তিনি টেলিভিশন নাটক ও ধারাবাহিকে অভিনয় করেন। ‘ইউ-টার্ন’ নাটকে অভিনয়ের জন্য তিনি সেরা নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit