শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন পরাজিত প্রার্থী তরুন দে শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ আসছে আইফোন ১৭ই মা-বাবার কবর জিয়ারত করে সমর্থকদের সাথে মতবিনিময় করেন ড. মঈন খান কোন ধরণের সহিংসতা, গ্যাঞ্জাম, ফ্যাসাদ করলে সহ্য করবো না, ব্যবস্থা নিব : বাচ্চু মোল্লা ঢাকা-১৬ আসন / ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল হক ফুলবাড়ী-পার্বতীপুরে ত্রয়োদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক ১লাখ ১৩হাজার ৬শত ৫০ ভোট পেয়ে নির্বাচিত॥ সাভারে ধানের শীষের বিজয়কে ঘিরে মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদ  নেত্রকোনায় চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়

নিজ বাড়িতে সাজা ভোগ করবেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বুধবার ইমরান খান ও তার স্ত্রীকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পরপরই গ্রেফতার হন বুশরা। পরে তাকে ইমরানের বাসভবন বানি গালায় স্থানান্তরিত করা হয়। 

খবর অনুসারে, পাকিস্তানের সাবেক এই ফার্স্ট লেডি বুধবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে জবাবদিহি আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। পরে সেখানে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) দল তাকে হেফাজতে নেয়। এরপর ইসলামাবাদের প্রধান কমিশনার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইমরানের বাসভবন বানি গালাকে বুশরা বিবির সাব-জেল হিসেবে ঘোষণা করে একটি প্রজ্ঞাপন জারি করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটোরির প্রধান কমিশনার দোষী সাব্যস্ত হওয়া বুশরা বিবির বাসভবনকে (আবাসিক কম্পাউন্ড, খান হাউস বানিগালা, মোহরা নূর, ইসলামাবাদ) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাব-জেল হিসাবে ঘোষণা করছেন।

বুধবার পাকিস্তানের দুর্নীতিবিরোধী একটি বিশেষ আদালত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এই রায়ের আগের দিন মঙ্গলবার পৃথক মামলায় ইমরানকে ১০ বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়। আর গত আগস্টে আরেক মামলায় তিন বছর সাজা হয় পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরানের।  

কিউএনবি/অনিমা/০১ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit