শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন পরাজিত প্রার্থী তরুন দে শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ আসছে আইফোন ১৭ই মা-বাবার কবর জিয়ারত করে সমর্থকদের সাথে মতবিনিময় করেন ড. মঈন খান কোন ধরণের সহিংসতা, গ্যাঞ্জাম, ফ্যাসাদ করলে সহ্য করবো না, ব্যবস্থা নিব : বাচ্চু মোল্লা ঢাকা-১৬ আসন / ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল হক ফুলবাড়ী-পার্বতীপুরে ত্রয়োদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক ১লাখ ১৩হাজার ৬শত ৫০ ভোট পেয়ে নির্বাচিত॥ সাভারে ধানের শীষের বিজয়কে ঘিরে মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদ  নেত্রকোনায় চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়

ব্রিকসের সদস্যপদ পেল ৫টি দেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নতুন করে পাঁচটি দেশ বিকাশমান পাঁচ অর্থনীতির দেশের জোট ব্রিকসের সদস্যপদ পেয়েছে। দেশগুলো হলো সৌদি আরব, ইরান, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও ইথিওপিয়া। 

বুধবার ব্রিকসের সদস্য বাড়ানোর ঘোষণা দেন দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতাবিষয়ক মন্ত্রী নালেদি পান্দর।  গত আগস্টে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত ব্রিকসের ১৫তম শীর্ষ সম্মেলনে এই ৫ দেশ ও আর্জেন্টিনাকে জোটের পূর্ণ সদস্য হতে আমন্ত্রণ জানানো হয়। দেশ ছয়টির সদস্যপদ চলতি বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল।

ব্রিকসের আগের পাঁচ সদস্য হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। এখন নতুন ৫টি দেশ সদস্যপদ পাওয়ায় জোটের মোট সদস্য হলো ১০টি দেশ।

বুধবার এক সংবাদ সম্মেলনে নালেদি পান্দর বলেন, ‘ব্রিকসের সভাপতির পদ আমরা (দক্ষিণ আফ্রিকা) রাশিয়ার কাছে হস্তান্তর করেছি। তার আগে আর্জেন্টিনা, সৌদি আরব, ইরান, মিসর, সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া—এই ছয় দেশের পূর্ণ সদস্য হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকার এই মন্ত্রী আরও জানান, ব্রিকসের পূর্ণ সদস্য হওয়ার আবেদনপ্রক্রিয়া এগিয়ে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার নবনির্বাচিত প্রেসিডেন্ট জ্যাভিয়ার মিলেই গত শুক্রবার জানান, তার দেশ ব্রিকসের সদস্য হবে না। মূলত পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার জন্য পররাষ্ট্রনীতিতে বাঁকবদল ঘটানোর প্রতিশ্রুতি পূরণে আর্জেন্টিনা ব্রিকসের সঙ্গে ঘনিষ্ঠতা কমাতে চাইছে।

২০০৬ সালের জুনে সেন্ট পিটার্সবার্গ অর্থনৈতিক ফোরামে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের অর্থমন্ত্রীদের এক বৈঠকে ব্রিকস প্রতিষ্ঠিত হয়। ২০১০ সালে এই জোটে যুক্ত হয় দক্ষিণ আফ্রিকা।

কিউএনবি/অনিমা/০১ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit