শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন পরাজিত প্রার্থী তরুন দে শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ আসছে আইফোন ১৭ই মা-বাবার কবর জিয়ারত করে সমর্থকদের সাথে মতবিনিময় করেন ড. মঈন খান কোন ধরণের সহিংসতা, গ্যাঞ্জাম, ফ্যাসাদ করলে সহ্য করবো না, ব্যবস্থা নিব : বাচ্চু মোল্লা ঢাকা-১৬ আসন / ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল হক ফুলবাড়ী-পার্বতীপুরে ত্রয়োদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক ১লাখ ১৩হাজার ৬শত ৫০ ভোট পেয়ে নির্বাচিত॥ সাভারে ধানের শীষের বিজয়কে ঘিরে মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদ  নেত্রকোনায় চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়

চীনে ১৫ তলা থেকে ফেলে দুই শিশুকে হত্যায় দোষীদের মৃত্যুদণ্ড কার্যকর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২১ Time View

ডেস্ক নিউজ : চীনে দুই শিশুকে ১৫ তলা থেকে ফেলে হত্যার ঘটনায় এক যুগলের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম চীনের চংকিংয়ে একটি আবাসিক ভবনের ১৫ তলা থেকে দুই বছরের একটি মেয়ে শিশু এবং এক বছরের ছেলে শিশুকে ফেলে দিয়ে হত্যার দায়ে ঝাং বো এবং তার গার্লফ্রেন্ড ইয়ে চেংচেনকে অভিযুক্ত করা হয়।

ওই শিশুদের বাবা ছিলেন ঝাং। তার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল ইয়ের। তবে তিনি জানতেন না যে, ঝাংয়ের দুই সন্তান রয়েছে। 

একপর্যায়ে ইয়ে তার প্রেমিক ঝাংকে সন্তানদের হত্যা করতে বলেন। কারণ, ওই শিশুদেরকে নতুন করে সংসার পাতার জন্য বাধা মনে করছিল ইয়ে চেংচে। 

২০২০ সালের নভেম্বরে ওই শিশুদের মা বাড়িতে না থাকায় ঝাং তাদের ১৫ তলা ভবনের জানালা থেকে ফেলে দিয়ে হত্যা করেন। 

এ ঘটনা চীনজুড়ে সমালোচনা তৈরি করে। পরে এই যুগলকে ২০২১ সালে মৃত্যুদণ্ড দেয় আদালত।

এদিকে এই যুগলের মৃত্যুর খবরে চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে অনেকে স্বস্তি প্রকাশ করেছেন। এক ব্যবহারকারী লেখেন, ‘আজকে অবশ্যই একটি ভালো দিন।’ আরেক ব্যবহারকারী লেখেন,  ‘শাস্তি অপরাধের সঙ্গে সামঞ্জস্য।’  এনডিটিভি

কিউএনবি/অনিমা/০১ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit