বিনোদন ডেস্ক : ‘কবির সিং’ খ্যাত অভিনেতাকে বিয়ে করে নিজের শহর ছাড়েন মীরা। বিয়ের পর এই দম্পতিকে নিয়ে কখনও সংসারে অশান্তির কথা শোনা যায়নি। তবে এখন নাকি তাদের খুনসুটি লেগেই থাকে। হাতের ছোট্ট ফোনই তাদের কাল হয়ে দাঁড়িয়েছে সংসারে।
মীরা-শহিদের সংসারে অশান্তি লাগার কারণ জানালেন শহিদ কাপুর। দু’জনের মধ্যে অশান্তির কারণ মূলত ফোন। এক সাক্ষাৎকারে শহিদ বলেন, ‘প্রায়ই মীরা আমাকে অভিযোগ করে, ওর জন্য নাকি সময় নেই আমার। এ দিকে ও নিজেই বেশির ভাগ সময় ফোনে ব্যস্ত থাকে। আমি এটা নিয়ে প্রতি বারই মীরার সঙ্গে ঝগড়া করি।
কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ১:২১