বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

চৌগাছার ঐতিহ্যবাহি গুড়মেলা উৎসব মুখর পরিবেশে শেষ হলো

এম এ রহিম,চৌগাছা (যশোর)
  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ৩১৪ Time View

এম এ রহিম,চৌগাছা (যশোর) : উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে যশোরের চৌগাছার ঐতিহ্যবাহি তিন দিনের গুড় মেলা। মেলার শেষ দিনেও ছিল ক্রেতা-বিক্রেতা ও দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। শেষ সময়ে একটু কম দামে গুড় কিনতে এসেছিলেন দূর দুরান্ত থেকে অনেকেই। তবে মেলার জমজমাট সমাপনী অনুষ্ঠানে নজর ছিল বেশিরভাগ দর্শনার্থীর। ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিল মেলা প্রাঙ্গণ। উপজেলা প্রশাসনের আয়োজনে দ্বিতীয় বারের মাতো গুড় মেলার শেষ দিনে বুধবার (৩১জানুয়ারী) বিকেলে এমন চিত্র চোখে পড়ে।

মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন নবনির্বাচিত সংসদ সদস্য ডা. তৌজিদুজ্জামান তুহিন। তিনি বলেন, খেজুর গুড় যশোর বাসীর নিজস্ব শিল্প। যশোর জেলা খেজুর গুড় ঐতিহ্যের ধারক-বাহক। আর চৌগাছার মানুষ সেই শিল্পকে বাঁচিয়ে রাখতে মেলার আয়োজন করেছে। সত্যিই এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে। মেলায় আগত গাছিরা তাদের উৎপাদিত খাঁটি গুড় ন্যায্য মুল্যে বিক্রি করার জায়গা পেয়েছে। আবার ক্রেতারাও খাঁটি গুড় কিনতে পারছেন। তিনি বলেন, মেলা শব্দটি শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনে আনন্দের অনুভূতি সৃষ্টি হয়। মেলার আক্ষরিক অর্থ মিলন। মেলার সঙ্গে গ্রামীণ জনগোষ্টীর কৃষ্টি ও সংস্কৃতির যোগাযোগ নিবিড় । মেলার বিভিন্ন বিনোদনমূলক আয়োজন মুগ্ধ করে আগত দর্শনার্থীদের। গুড় ক্রেতা ও বিক্রেতার এই ঠিকানা ‘গুড় মেলা’ আরো আকর্ষণীয় করার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেন।

মেলায় অংশ নেওয়া বিক্রেতারা জানান, এবারের মেলায় বেশ ভালো সাড়া পেয়েছেন তারা। মেলার তিনদিনই ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতি ভাল ছিল। কয়েকজন বিক্রেতা জানিয়েছেন ক্রেতা কম ছিল তাদের স্টলগুলোতে। তিনদিনব্যাপী মেলায় শ্রেষ্ঠ ৩ জন গাছিকে পুরস্কার দিয়েছে উপজেলা প্রশাসন। এছাড়া ১১ টি ইউনিয়নের শ্রেষ্ঠ ১১ জন গাছিকেও পুরস্কার দিয়েছেন। উপজেলার শ্রেষ্ঠ গাছির প্রথম পুরস্কার পেয়েছেন পাতিবিলা ইউনিয়নের হায়াতপুর গ্রামের গাছি আব্দুল গাজী। মেলাকর্তৃপক্ষ তাকে ১০ হাজার টাকার চেক দিয়েছেন । দ্বিতীয় হয়েছেন হাকিমপুর ইউনিয়নের শিশুতলা গ্রামের আব্দুল কুদ্দুস তিনি পেয়েছেন ৭ হাজার টাকার চেক। যৌথভাবে ৩য় পুরস্কার পাঁচ হাজার টাকা করে পেয়েছেন সুখপুকুরিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের মিজানুর রহমান এবং স্বরুপদাহ ইউনিয়নের স্বরুপদাহ গ্রামের লিয়াকত আলী।

খেজুর রস গবেষক নকিব মাহমুদের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের সাথে উপজেলার শ্রেষ্ঠ ৪ জন গাছিকে ২ হাজার করে টাকা দিয়েছেন। মেলায় এসে রস জ্বালিয়ে গুড় তৈরির জন্য পুরস্কৃত করা হয়েছে গাছি কিনু মন্ডল ও রকিবুল ইসলামকে। এছাড়া উপজেলার ১১ টি ইউনিয়নের শ্রেষ্ট ১১ জন গাছকে একটি করে কম্বল দেওয়া হয়েছে। সমাপানী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষ্মিতা সাহা এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন স্থানীয় সরকার খুলনা অঞ্চলের উপ-পরিচালক হুসাইন শওকত, চৌগাছা উপজেলা চেয়ারম্যান ড. মোস্তানিছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) গুনজন বিশ্বাস, পৌর মেয়র নুর উদ্দীন আল মামুন হিমেল, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হুসাইন, চৌগাছা থানার ওসি তদন্ত জেল্লাল হোসেন। এছাড়া উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও ১১ টি ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

এর আগে ২৯ জানুয়ারি মেলার উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক আবারাউল হাসান। তিনদিনব্যাপী মেলার দর্শানার্থীদের আকর্ষণের জন্য নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দ্বিতীয় দিন মেলার আকর্ষণ ছিলো বাংলাদেশের বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, শেষ দিন ছিলো জমজমাট সমাপনী অনুষ্ঠান।

 

 

কিউএনবি/আয়শা/৩১ জানুয়ারী ২০২৪,/রাত ৮:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit