বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

তেহরানে ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ১২৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিদেশে বসবাসরত ভিন্ন মতাবলম্বী ইরানি নাগরিকদের হত্যা করতে চায় ইরান- ব্রিটিশ সরকারের এমন অভিযোগ নাকচ করে দিয়েছে তেহরান। একই সঙ্গে ‘ভিত্তিহীন অভিযোগ’ উত্থাপন করায় তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালকের দফতরে ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন শেরক্লিফকে ডেকে পাঠানো হয়। ইরানের সাত ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে লন্ডন নিষেধাজ্ঞা আরোপ করার একদিন পর তেহরান এ পদক্ষেপ নেয়। 

ব্রিটিশ সরকার দাবি করছে, ওই সংস্থা ও ব্যক্তিরা বিদেশে বসবাসরত ভিন্ন মতাবলম্বী ইরানি নাগরিকদের হত্যার পরিকল্পনা করছিলেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ব্রিটিশ সরকারের ওই অভিযোগকে ‘ভিত্তিহীন’ অভিহিত করে লন্ডনের পক্ষ থেকে আরোপিত নিষেধাজ্ঞাকে ‘অবৈধ’ ঘোষণা করেন। তিনি বলেন, লন্ডন বিশ্ববাসীর সামনে ইরানের ‘অগঠনমূলক’ ভাবমর্যাদা তুলে ধরতে চায়; তবে এ ধরনের ‘ধ্বংসাত্মক পদক্ষেপ’ ব্যর্থ হতে বাধ্য।

ইরানি কর্মকর্তা ব্রিটিশ রাষ্ট্রদূতকে বলেন, “ব্রিটেনের মতো একটি উপনিবেশবাদী দেশ যে কিনা মাদক চোরাচালান, অপরাধী গ্যাং এবং সংঘবদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পৃষ্ঠপোষক তার পক্ষ থেকে এ ধরনের অপরাধের বিরুদ্ধে যুদ্ধে অগ্রগামী দেশ ইরানের বিরুদ্ধে এমন অভিযোগ মানায় না।”

এ সময় ব্রিটিশ রাষ্ট্রদূত বলেন, তিনি ইরানের এ অভিযোগের কথা লন্ডনকে জানিয়ে দেবেন। 

এর আগে ব্রিটিশ পররাষ্ট্র দফতর সোমবার সাত ইরানি ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। ওই সাত ইরানি নাগরিকের মধ্যে একাধিক পদস্থ সরকারি কর্মকর্তা রয়েছেন। ওই দফতর দাবি করে, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ব্রিটেনে বসবারত ইরানি সাংবাদিকদের হত্যা করার পরিকল্পনা করছিলেন। সূত্র: আল জাজিরা

কিউএনবি/অনিমা/৩১ জানুয়ারী ২০২৪/দুপুর ১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit