ডেস্ক নিউজ : বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ ও খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর উচ্চতর পদে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে নিয়োগ দেওয়া হয়েছে নতুন চেয়ারম্যান।
একই সঙ্গে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোয় নতুন ডিজি নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাটির এ পদে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আবদুল কাইউম সরকার। মঙ্গলবার (৩০ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
কিউএনবি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:৫৫