শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করবে নতুন সংসদ: কাদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১৫১ Time View

ডেস্ক নিউজ : দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করবে নতুন সংসদ বলে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনপ্রতিনিধিরা জনগণের সমস্যাকে অগ্রাধিকার দিবে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বর্তমানে বাংলাদেশের অর্থনীতির বিশ্ব সংকটের প্রতিক্রিয়ায় আছে, এই প্রতিক্রিয়ার কারণে আমাদের অর্থনীতিতেও সমস্যা সংকুল দিন অতিবাহিত করছি। আজকে বাজার নিয়ন্ত্রণ কঠিন। এই চ্যালেঞ্জ অতিক্রমে নতুন সংসদ কঠিন দায়িত্ব পালন করবেন। জনপ্রতিনিধিরা জনগণের সমস্যাকে অগ্রাধিকার দিবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শান্তি, গণতন্ত্র, উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি ছিলো। আমরা স্থগিত করিনি, তবে অনেক জায়গায় নিউজ এসেছে আমরা স্থগিত করেছি। তবে হ্যা, আমরা পুলিশের অনুমতি না পাওয়ায় কর্মসূচি স্থগিত করেছি। কর্মসূচি পালন করার অনুমতি পাইনি। ঢাকার বাইরে তারপরেও করছে অনেক জায়গায়।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মির্জা আজম, আফজাল হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৪,/দুপুর ১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit