শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

ইকুয়েডরকে হারিয়ে অলিম্পিকে জায়গা নিশ্চিত করল ব্রাজিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৬৪ Time View

স্পোর্টস ডেস্ক : প্যারিস অলিম্পিকের কনমেবল অঞ্চলের বাছাইপর্বে সোমবার (২৯ জানুয়ারি) ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়ে অলিম্পিকে জায়গা করে নিয়েছে ব্রাজিলের অনূর্ধ্ব-২৩ দল। ৯ পয়েন্ট পাওয়া ব্রাজিল এখন সবারই ধরাছোঁয়ার বাইরে। ‘এ’ গ্রুপ থেকে সেরা হয়েই প্যারিস যাচ্ছে র‍্যামন মেনেজেসের শিষ্যরা।

অন্যদিকে ইকুয়েডরের জন্য এটাই ছিল শেষ ম্যাচ। অলিম্পিকের স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প ছিল না তাদের সামনে। এমন ম্যাচে শুরুর দিকে অবশ্য কিছুটা নড়বড়েই ছিল ইকুয়েডরের তরুণরা। প্রথমার্ধে একপ্রকার খোলসেই বন্দি ছিল তারা। বিপরীতে এন্ড্রিক-মারলন গোমেসরা শুরু থেকেই ছিল ছন্দে। তবে প্রথমার্ধে কোন দলই পারেনি গোল করতে।

দ্বিতীয়ার্ধে অনেকটা ধারার বিপরীতে গিয়ে প্রথম গোল আদায় করে নেয় ইকুয়েডর। ক্লাভিয়ের মারকেডোর গোলে লিড পায় তারা। ডি-বক্সের বাইরে থেকে জোরালো শট ঠেকাবার উপায় ছিল না ব্রাজিল গোলরক্ষকের। তবে লিড টিকেছে মাত্র ছয় মিনিট। এন্ড্রিকের পাস থেকে গোল করে দলে সমতা এনে দেন মারলন গোমেস। আর ১০ মিনিট পর জয়সূচক গোলটি করেন গ্যাব্রিয়েল পিরানির।  

৩ ম্যাচে ব্রাজিলের পয়েন্ট ৯। ৪ ম্যাচ থেকে ইকুয়েডরের পয়েন্ট ৭। তাদের আর ম্যাচ বাকি নেই। স্বাগতিক ভেনিজুয়েলা ৩ ম্যাচে পেয়েছে ৫ পয়েন্ট। পরের ম্যাচে জিতলে তাদের পয়েন্ট হবে ৮। ব্রাজিল তাই পরের ম্যাচে হারলেও বিপদ নেই।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৪,/দুপুর ১২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit