রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম
চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ভারতে মন্ত্রীর মেয়েই যখন মোদিবিরোধী আন্দোলনে, কী বললেন মুখ্যমন্ত্রী পশ্চিম তীরে দুটি মসজিদে অগ্নিসংযোগ ইসরায়েলিদের ‘সুপার’ এল নিনোতে আফ্রিকার ক্ষতি হতে পারে ২০ বিলিয়ন ডলার দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং

এক বছরে নেত্রকোনায় ২৩৯টি অস্বাভাবিক মৃত্যু

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ১১১ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : গত ২০২৩ সালের জানুয়ারী থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এক বছরে নেত্রকোনায় ২৩৯টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। বেশিরভাগ অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে সড়ক দুর্ঘটনায়। খোঁজ নিয়ে জানা গেছে, জেলায় বেশিরভাগ অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে সড়ক দুর্ঘটনায়। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল ক্রমশ বাড়ায় জনমনে উৎকণ্ঠা বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও অস্বাভাবিক মৃত্যুর মধ্যে রয়েছে হত্যা, আত্মহত্যা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ও পানিতে ডুবে মৃত্যু।

সচেতন মহলের মতে, অস্বাভাবিক মৃত্যুর সংখ্যা সরকারি হিসেবের চেয়েও অনেক বেশি। কারণ অনেক সময় নিভৃতপল্লী এলাকায় সড়ক দুর্ঘটনা, পানিতে ডুবে মৃত্যু, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কেউ মারা গেলে পুলিশি হয়রানী কিংবা ময়না তদন্তে কাঁটা ছেড়ার ভয়ে প্রশাসনকে না জানিয়ে অথবা জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি স্বাপেক্ষে লাশ দাফনের ব্যবস্থা করায় সরকারি হিসেবে নথিভূক্ত হয় না।

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল সূত্র মতে, জেলায় ২০২৩ সালের জানুয়ারী মাসে ১৫টি, ফেব্রুয়ারিতে ১২টি, মার্চে ২৭টি, এপ্রিলে ২৭টি, মেতে ২০টি, জুনে ১৬টি, জুলাইয়ে ১৯টি, আগস্টে ২৬টি, সেপ্টেম্বরে ১৯টি, অক্টোবরে ১৮টি, নভেম্বরে ১৮টি ও ডিসেম্বর মাসে ২২টিসহ মোট ২৩৯টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

নিরাপদ সড়কের দাবীতে স্বোচ্ছার লেখক ও সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনা রোধ করতে হলে সবার আগে বিআরটিএ কর্তৃপক্ষ, জেলা পরিবহন মালিক সমিতি ও জেলা মোটরযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে সব ধরণের যানবাহন চালকদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ গাড়ি চালক তৈরী করার পাশাপাশি রাস্তায় কিভাবে গাড়ি চালাতে হয় সে সব নিয়ম কানুন সম্পর্কে তাদেরকে সচেতন করতে হবে। অপ্রাপ্ত বয়স্ক, অদক্ষ এবং মাদকাসক্ত অবস্থায় কেউ যেন গাড়ি না চালায় এবং ট্রাফিক আইন যাতে সবাই মেনে চলে তার জন্য ট্রাফিক বিভাগকে আরও সততা ও আন্তরিকতার সহিত কাজ করতে হবে।

নেত্রকোনা বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিঃ) কেশব কুমার দাস বলেন, নেত্রকোনায় গত এক বছরে ৮১টি সড়ক দুর্ঘটনায় ৯১ জন নিহত ও ৮২ জন আহত হয়েছেন। সড়ক দুর্ঘটনা রোধ কল্পে আমরা বাস, ট্রাক, পিক-আপ ভ্যান ও অন্যান্য যানবাহন চালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থাসহ চালক হেলপার ও পথচারীদেরকে স্ব স্ব স্থান থেকে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছি।

নেত্রকোনার পুলিশ সুপার ফয়েজ আহমেদ জানান, সড়ক দুর্ঘটনা রোধ কল্পে নিরাপদ সড়ক আইন বাস্তবায়নে পুলিশ বিভাগের পক্ষ থেকে কাজ করা হচ্ছে। এছাড়াও পুলিশ বিভাগের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনা রোধ ও ট্রাফিক আইন মেনে চলতে চালক, হেলপার ও পথচারীদের মাঝে জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম চালানো হচ্ছে। পুলিশ বিভাগ সড়ক দুর্ঘটনার পরপরই মামলা নিচ্ছে এবং অভিযুক্ত চালকদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনছে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit