বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

কেন ছেলেকে দুবাই থেকে ভারতে ফিরিয়ে আনলেন সানিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৬৮ Time View

স্পোর্টস ডেস্ক : শোয়েব মালিকের সঙ্গে বিয়ে ভেঙে গেলেও এখনো পাকিস্তানি ক্রিকেটারের পরিবারের সঙ্গে যোগাযোগ রয়েছে সানিয়া মির্জার। পাঁচ বছর বয়সি ছেলে ইজহানকে নিয়ে ভারতে ফিরে এসেছেন ভারতের সাবেক এই টেনিস তারকা।

ছেলে বুলিংয়ের শিকার হওয়ায় সানিয়া ছেলেকে দেশে ফিরিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন। পেশাগত কাজ শেষ করে এখন ছেলেকে নিয়ে আছেন হায়দরাবাদে। এবার ভারতের স্কুলেই ভর্তি করাবেন ছেলেকে। 

পাকিস্তানের টিভি সাংবাদিক নাইম হানিফকে ফোনে সানিয়া বলেছেন, ‘পরিবার ও বন্ধুদের বিরুদ্ধে গিয়ে শোয়েবকে বিয়ে করেছিলাম। ভুল সিদ্ধান্ত ছিল। এখন আক্ষেপ করতে হচ্ছে।’

শোয়েবের সঙ্গে বিচ্ছেদ হলেও পাক ক্রিকেটারের পরিবারের সঙ্গে যোগাযোগ রয়েছে সানিয়ার। বিচ্ছেদ-বিতর্ক থিতু হলে ইজহানকে নিয়ে পাকিস্তানে শোয়েবের বাড়ি যেতে চান তিনি। 

সানিয়া বলেন, তিনি পাকিস্তানের মানুষের যথেষ্ট সমর্থন এবং ভালোবাসা পেয়েছেন। তারা সব সময় স্বাগত জানিয়েছেন তাকে। একটু সুস্থির হলে একবার পাকিস্তানে শোয়েবের বাড়ি যাবেন। তার পরিবারের সবার সঙ্গে দেখা করবেন। ইজহানকেও নিয়ে যাবেন তার বাবার বাড়িতে।

প্রসঙ্গত, গত শনিবার শোয়েব মালিক সোশ্যাল মিডিয়ায় সানা জাভেদকে বিয়ে করার বিষয়টি নিশ্চিত করেন। তারপরই জানা যায়, সানিয়া মির্জার সঙ্গে তার ১৩ বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৪,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit