বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

শ্রীলঙ্কা ক্রিকেটের নিষেধাজ্ঞা তুলে নিল আইসিসি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৬১ Time View

স্পোর্টস ডেস্ক : আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছে শ্রীলঙ্কা। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডে (এসএলসি) রাজনৈতিক হস্তক্ষেপের জেরে গত নভেম্বরে নিষেধাজ্ঞা আরোপ করে আইসিসি। তখন ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছিল, আইসিসির সদস্য হিসেবে নিয়মের লঙ্ঘন করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। বিশেষ করে বোর্ডে সরকারের হস্তক্ষেপের কথা উল্লেখ করে আইসিসি।

নিষেধাজ্ঞা জারি হয় গত ১০ নভেম্বর। এরপর গত ২১ নভেম্বর আইসিসির বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়, নিষেধাজ্ঞা থাকলেও আইসিসি ইভেন্ট ও দ্বিপক্ষীয় সিরিজ খেলতে পারবে শ্রীলঙ্কা। তবে শাস্তি হিসেবে ঠিকই ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শ্রীলঙ্কা থেকে সরিয়ে নেওয়া হয় দক্ষিণ আফ্রিকায়।

নিষেধাজ্ঞার পর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল আইসিসি। আজ তারা জানিয়েছে, এসএলসির কার্যক্রমে এখন তারা সন্তুষ্ট। তাই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/২৮ জানুয়ারী ২০২৪,/রাত ১০:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit