বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বিশ্বের ৩৩তম দেশ হিসেবে বৈশ্বিক পারমাণবিক জ্বালানি ক্লাবে বাংলাদেশ : তথ্যপ্রযুক্তি মন্ত্রী

সাকিবের সঙ্গে কথা বলবে বিসিবির তদন্ত কমিটি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৬৭ Time View

স্পোর্টস ডেস্ক : গেল বছর ওয়ানডে বিশ্বকাপে ভারতের মাটিতে বাংলাদেশের ভরাডুবির বিষয়ে সাকিব আল হাসানের সঙ্গে কথা বলবে বিসিবির তদন্ত কমিটি। এ জন্য সোমবার সিলেট যাচ্ছেন তারা।

ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল বিসিবি। যেখানে দায়িত্ব পান বিসিবির তিন পরিচালক এনায়েত হোসেন সিরাজ, মাহবুব আনাম ও আকরাম খান। তদন্ত কমিটি একে একে সবার সঙ্গে বসলেও বাকি রয়েছেন সাকিব আল হাসান। 

এ বিষয়ে আকরাম খান বলেন, ৯০ ভাগ কাজ মাসখানেক আগেই হয়ে গেছে। এরপর নিউজিল্যান্ড সফর ছিল, এখন বিপিএল চলছে। ২-১ জনের সঙ্গে এখনও বসতে পারিনি। নির্বাচন নিয়ে অধিনায়কও ব্যস্ত ছিল। কাল তাদের সঙ্গে বসে মোটামুটি রিপোর্ট দিয়ে দেব। বিশ্বকাপ পারফরম্যান্স বিশ্লেষণ করে ইতিবাচক ও নেতিবাচক দিক। এরপর যত তাড়াতাড়ি সম্ভব বোর্ডকে দিয়ে দেবো। সাকিব ছাড়াও আরও ২-১ জন বাকি আছে। কাল যাচ্ছি ওখানে এটার জন্য।

বোর্ড সভায় তদন্তের রিপোর্ট নির্ধারিত হবে জানিয়ে আকরাম বলেন, আমাদের শুধু বিশ্বকাপের পারফরম্যান্স এনালাইসিস করতে দিয়েছে। কোনটা পজিটিভ, কোনটা নেগেটিভ। সেটাই আমরা দেবো। যেসব নেতিবাচক দিল ছিল তা যেন ভবিষ্যতে না হয়। ইতিবাচক দিকগুলোও বলব। এরপর বোর্ড সিদ্ধান্ত দেবে কীভাবে আমরা এগোবো।

 

facebook sharing button

কিউএনবি/অনিমা/২৮ জানুয়ারী ২০২৪,/রাত ৯:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit