শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা ইরান যুদ্ধের ধাক্কা: শীর্ষ রপ্তানিকারক থেকে এখন দীর্ঘমেয়াদে এলএনজি কিনতে চায় কাতার ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন জার্মানিতে আঞ্চলিক নির্বাচনকে সামনে রেখে চাপে মের্ৎসের দল সড়কে অনুমোদনহীন ৮২৯ স্লিপার বাস, প্রশ্নের মুখে নিরাপত্তা ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

বিশ্ব কুষ্ঠদিবস উপলক্ষে সিভিল সার্জন সিলেটের উদ্যোগে র‌্যালি ও আলোচনা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১২৬ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বিশ্ব কুষ্ঠদিবস উদযাপন উপলক্ষে সিভিল সার্জন অফিস সিলেটের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে লেপ্রা বাংলাদেশের অর্থায়নে “আত্মমর্যাদার পরিবেশ, কুষ্ঠ কলঙ্কের হবে শেষ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিভিল সার্জন সিলেটের নেতৃত্বে নগরীতে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়েছে।

সিলেটের সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত, মেডিকেল অফিসার ডা. স্বপ্নিল সৌরভরায়, ডা. মাইমুন্নাহার, মনিটরিং অফিসার শ্যামলকুমার চৌধুরী, মেডিকেল অফিসার (সমন্বয়) ডা. আহমেদ শাহরিয়ার, মেডিকেল অফিসার (ডি আর এস) ডা. স্নিগ্ধা তালুকদার, মেডিকেল অফিসার (আই সি টি) ডা. মাইমুন নাহার নাসরিন, লেপ্রা নফ এর মনিটরিং অফিসার শ্যামল কুমার চৌধুরী, সিভিল সার্জন সিলেট অফিসের প্রোগ্রাম অর্গানাইজার আব্দুল আওয়াল প্রমুখ।

এছাড়াও র‌্যালি ও আলোচনা সভায় লেপ্রা বাংলাদেশ সহ সিভিল সার্জন অফিস সিলেটের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমানে সিলেট জেলায় ১৮০ জন কষ্ঠু রোগী চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে ১২ জন শিশুরোগী এবং৬৮ জন পূর্ন বয়স্ক রোগী। ২০২৩ সালে সিলেট জেলায় ১৬৯ জন নতুন কষ্ঠু রোগী পাওয়া গেছে, যার মধ্যে ২০ জন শিশুরোগী এবং ১৪৯ জন পূর্ন বয়স্ক রোগী। মৌলভীবাজার জেলায় ২৩০ জন কষ্ঠু রোগী চিকিৎসাধীন রয়েছে, যার মধ্যে ১৫ জন শিশু রোগী এবং ২১৫ জন পূর্ন বয়স্ক রোগী।

হবিগঞ্জ জেলায় ১১৭ জন কষ্ঠু রোগী চিকিৎসাধীন রয়েছে, যার মধ্যে ২ জন শিশু রোগী এবং ১১৫ জন পূর্ন বয়স্ক রোগী। সুনামগঞ্জ জেলায় ৩ জন কষ্ঠু রোগী চিকিৎসাধীন রয়েছে, যার মধ্যে কোন শিশু রোগী নেই। বক্তারা আরো বলেন, কষ্ঠু রোগ নির্মূল এবং কষ্ঠু বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য লেপ্রা বাংলাদেশ বর্তমানে মাঠ পর্যায়ে ২৯ ধরনের কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং জেলা সদর হাসপাতালে কষ্ঠু রোগের চিকিৎসা এবং বিনামূল্যে কষ্ঠু রোগের ঔষধ পাওয়া যায়।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit