বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বিশ্বের ৩৩তম দেশ হিসেবে বৈশ্বিক পারমাণবিক জ্বালানি ক্লাবে বাংলাদেশ : তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ল্যুভর মিউজিয়ামে মোনালিসা চিত্রকর্মে স্যুপ নিক্ষেপ!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের প্যারিসে ল্যুভর মিউজিয়ামে লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম মোনালিসার দিকে স্যুপ নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার (২৮ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, স্বাস্থ্যকর ও টেকসই খাদ্য অধিকারের দাবিতে এক দল বিক্ষোভকারী এ ঘটনা ঘটান।

চিত্রকর্মটি বুলেটপ্রুফ কাঁচ দিয়ে সুরক্ষিত থাকায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রকাশিত এক ভিডিওতে দুই বিক্ষোভকারীকে ‘স্বাস্থ্যকর ও টেকসই খাদ্য’ অধিকারের দাবি জানাতে দেখা গেছে। তারা অভিযোগ করে বলেছে, আমাদের কৃষি ব্যবস্থা অসুস্থ।

১৯১১ সালে প্যারিসের ল্যুভর মিউজিয়াম থেকে মোনালিসা চিত্রকর্মটি চুরি হয়েছিল। চুরির দুই বছর পর ১৯১৩ সালে মোনালিসার ছবিটি আবার উদ্ধার করা হয়। চিত্রকর্মটি ১৯৫০ এর দশকের গোড়ার দিকে নিরাপত্তা কাঁচ দিয়ে সুরক্ষিত করা হয়। এক দর্শনার্থী চিত্রকর্মটির দিকে অ্যাসিড ছুড়ে মারার পর এটি ক্ষতিগ্রস্ত হয়। তারপরেই এটিকে সুরক্ষিত করার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ।

২০১৯ সালে জাদুঘর কর্তৃপক্ষ বলেছিল, এটির সুরক্ষায় বুলেটপ্রুফ গ্লাসের আরও স্বচ্ছ ফর্ম স্থাপন করেছে তারা। এর আগে ২০২২ সালে অক্টোবরেও চিত্রকর্মটির দিকে কেক ছুড়ে মেরেছিলেন এক প্রতিবাদকারী। কেক ছুড়ে তিনি মানুষকে ‘পৃথিবীর কথা ভাবতে’ আহ্বান জানানোর বার্তা দিয়েছিলেন।

গত শুক্রবার ফ্রান্সের প্যারিসে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে কৃষকরা। তারা কৃষিকে বাঁচাতে জ্বালানি খরচ বন্ধের আহ্বান জানান।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit