বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

সূচকের বড় পতনেও বেড়েছে ডিএসইর লেনদেন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার পুঁজিবাজারে সূচকের বড় পতন হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭৭ পয়েন্ট কমে ৬ হাজার ৭৯ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৩ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৩৭ ও ২০৯৭ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৮৮০ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ১০ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন ডিএসইতে ৮৭০ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।  

বৃহস্পতিবার ডিএসইতে ৩৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৫৭টি কোম্পানির, কমেছে ৩১১টি এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ২৮৬ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৮টির, কমেছে ২০৮টি এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির কোম্পানির শেয়ার দর।

বৃহস্পতিবার সিএসইতে ১৩ কোটি ৯৭ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে লেনদেন প্রায় ২ কোটি টাকা কমেছে। আগের দিন ১৫ কোটি ৩৬ লাখ টাকার লেনদেন হয়েছিল।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit