বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বিশ্বের ৩৩তম দেশ হিসেবে বৈশ্বিক পারমাণবিক জ্বালানি ক্লাবে বাংলাদেশ : তথ্যপ্রযুক্তি মন্ত্রী

রাহাত ফাতেহ আলীর গৃহকর্মী নির্যাতনের ভিডিও ভাইরাল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১২৫ Time View

বিনোদন ডেস্ক : পাকিস্তানের শিল্পী হলেও বলিউডে একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়ে রাহাত ফাতেহ আলী খানের পরিচিতি বেড়ে যায় কয়েকগুণ। বাংলাদেশেও তার ভক্তের কমতি নেই। এ দেশে গাইতেও এসেছেন গুণী এই শিল্পী। নুসরাত ফাতেহ আলী খানের বংশধর হিসেবে বিশেষ অবস্থান রয়েছে তার। তাদের পরিবারকে পাকিস্তান তথা ভারতীয় উপমহাদেশের মানুষ আলাদা সম্মানের চোখে দেখে। সেই শিল্পীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় সবাই রীতিমতো হতবাক।

বাড়ির কাজের মেয়েকে ব্যাপক মারধর করেছেন প্রখ্যাত গায়ক রাহাত ফাতেহ আলী খান। তাও আবার একটা বোতলের জন্য। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও। গুলাম আব্বাস শাহ নামে এক গণমাধ্যমকর্মী রাহাত ফাতেহ আলী খানের নৃশংসতার ভিডিওটি এক্স হ্য়ান্ডেলে পোস্ট করেছেন। তাতে দেখা যায়, গৃহকর্মীকে মারতে মারতে রাহাত বলছেন, ‘আমার বোতল কোথায়?’ আর এরপরই ক্রমাগত ওই ব্যক্তিকে মারতে শুরু করেন।

রাহাত ফাতেহ আলী খানে


ভিডিওতে দেখা যাচ্ছে, সেখানে আরও অনেকে উপস্থিত রয়েছেন। তবে কেউই গায়ককে আটকাতে পারেননি। এদিকে যিনি মার খাচ্ছিলেন, ওই কর্মীকে বারবার গায়কের কাছে ক্ষমা চাইতে দেখা যায়। ওই গৃহকর্মী বার বার বলতে থাকেন, ‘আমার কাছে কোনও বোতল নেই স্যার’। তবে জনপ্রিয় গায়ক কোনোভাবেই তা মানতে চাননি। ক্রমাগত মেরেই চলেন তাকে। আর ‘আমার ওই বোতল কোথায়? বোতল কোথায়?’ বলে চিৎকার করতে থাকেন।

এদিকে জনপ্রিয় এমন গায়কের ভিডিও দেখে নেট দুনিয়ায় ‘ছিঃ ছিঃ’ করছেন অনেকেই। বহু নেটিজেন গায়কের এমন ব্যবহারে হতবাক, তীব্র নিন্দা করেছেন। আর এই ভিডিও ভাইরাল হতেই ফের সাফাই দিয়ে একটি ভিডিও পোস্ট করেন পাকিস্তানি এই গায়ক রাহাত ফাতেহ আলী খান। সেখানে যে গৃহকর্মীকে তিনি মারধর করেছিলেন, তাকে নিয়েই হাজির হয়েছিলেন গায়ক। রাহাত দাবি করেন, এটা তাদের ব্যক্তিগত বিষয়। তিনি যেমন কর্মীদের ভালোবাসেন, তেমনই তারা দোষ করলে শাসনও করেন।

মার খাওয়া সেই গৃহকর্মী বলেন, ওই বোতলে আসলে কিছু পবিত্র পানি ছিল, আর সেটা আমি কোথায় রেখেছিলাম ভুলে গিয়েছিলাম। তাই উনি মেরেছেন। এ ধরনের ভিডিও ছড়িয়ে লোকজন ঠিক করেনি। এরপর গায়ক ফের বলেন, ‘ঘটনার পরই আমি ওর কাছে ক্ষমাও চেয়ে নিয়েছি।’

রাহাত ফাতেহ আলী খানে


তবে পাক গায়ক যতই সাফাই গাক না কেন, সেই ভিডিওর নিচে নেটনাগরিকদের মন্তব্যতেই স্পষ্ট এই সাফাইয়ে চিড়ে ভেজেনি। অনেকেই প্রশ্ন তুলে লিখেছেন, ‘এটা ভালোবাসার নমুনা!’ কেউ আবার লিখেছেন, ‘এটা কী ধরনের শাস্তি ভাই! ছিঃ ছিঃ’। এমনই নানান মন্তব্য উঠে এসেছে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit