বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

সাগরদাঁড়িতে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে জনপ্রশাসন মন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১৩৪ Time View

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদাঁড়িতে তাঁর নামে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০ তম জন্মবাষির্কী উপলক্ষে শনিবার সন্ধ্যায় মধুমেলার সমাপনী অনুষ্ঠানে মধুমঞ্চের আলোচন সভায় জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের নিকট স্মারকলিপি প্রদান করেন বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবুবকর সিদ্দিকী, সদস্য সচিব কবি খসরু পারভেজ, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও দৈনিক প্রথমআলো পত্রিকার কেশবপুর প্রতিনিধি দীলিপ মোদক।

উল্লেখ্য মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদাঁড়িতে তাঁর নামে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে কেশবপুরে দীর্ঘদিন যাবৎ আন্দোলন চলে আসছে। এটা কেশবপুর উপজেলা তথা যশোর জেলাবাসির প্রণের দাবীতে পরিণত হয়েছে।

 

 

কিউএনবি/অনিমা/২৮ জানুয়ারী ২০২৪/দুপুর ২:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit