বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

আইসিজের আদেশের পরও থামছে না ইসরাইল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১৭১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের বিরুদ্ধে শুক্রবার গাজায় হামলা বন্ধের আদেশ দিয়েছে আন্তর্জাতিক বিচারিক আদালত (আইসিজে)। তবে এ আদেশের পরও থামছে না ইসরাইল। গত ২৪ ঘণ্টায় দেশটির সেনাবাহিনীর বর্বর হামলায় গাজায় ১৭৪ জন নিহত হয়েছেন। একই সময়ে আহতের সংখ্যা ৩১০। খবর আল-জাজিরার

এদিকে আইসিজের এ আদেশে এখনো সন্তুষ্ট নয় গাজার নিপীড়িত মানুষ। বাস্তুহারা অনেকে বলছেন, আইসিজের এ আদেশ ইসরাইলকে বর্ববরা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। গাজার বাসিন্দা আহমেদ আল জিনাতি বলেন, আইসিজের উচিত ছিল গাজায় দ্রুত যুদ্ধবিরতি করতে ইসরাইলকে আদেশ দেওয়া। কিন্তু তা তারা করেননি। তাই আমরা চরমভাবে হতাশ।

এদিকে আদেশের পর শুক্রবার একটি ভিডিওবার্তা প্রকাশ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ইসরাইল এমন একটি যুদ্ধ লড়ছে, যা অন্য কোনো যুদ্ধের মতো নয়। তিনি আরো বলেন, ইসরাইল আন্তর্জাতিক আইন মেনে দেশ ও নাগরিকদের রক্ষা করে যাবে। দেশটির কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভির আদালতের রায়ের পর এক টুইটবার্তায় আইসিজেকে উপহাস করেছেন।

ফিলিস্তিনের গাজায় গণহত্যার অভিযোগে গত ডিসেম্বরে ইসরাইলের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে দক্ষিণ আফ্রিকা। চলতি মাসের শুরুর দিকে আইসিজেতে দুই দিনের শুনানি হয়। শুনানিতে দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়, আদালত যেন জরুরি ভিত্তিতে ইসরাইলকে গাজায় সামরিক অভিযান বন্ধের নির্দেশ দেন। জেনোসাইড কনভেনশনের আওতায় ফিলিস্তিনি জনগণের অধিকারের সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে পদক্ষেপ ঘোষণা করা জরুরি বলেও উল্লেখ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit