শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম

সফল ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন

মোঃ আফজাল হোসেন দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১৯৬ Time View

মোঃ আফজাল হোসেন দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সুযোগ্য চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন একজন সফল চেয়ারম্যান। উপজেলা পরিষদের চেয়ারম্যানের চেয়ারে বসার পর থেকে উপজেলা বাসির বিভিন্ন সমস্যার সমাধান গুরুত্ব সহকারে করেছেন তিনি। ছোট-বড়, ধনী-দরিদ্র সবাইকে সমানভাবে সম্মান দিয়ে পাঁচ বছর নিরলস ভাবে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ফুলবাড়ী উপজেলা বাসির সেবা করেছেন তিনি। বিশেষ করে,করনাকালীন সময়ে তার জনসেবা মূলক কার্যক্রম এবং অসহায়দের পাশে দাঁড়ানো একটি মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছিল। হাজার-হাজার পরিবারকে তিনি সাহায্য সহযোগিতা করেছেন।করোনা কালীন সময় দিন-রাত একত্রিত করে তিনি মানুষের দ্বারে-দ্বারে ছুটে গিয়েছিলেন। তার বিভিন্ন জনসেবা মূলক কর্মকান্ডের দৃষ্টান্ত রয়েছে ফুলবাড়ী উপজেলায়।

তিনি একজন সাদা মনের মানুষ। খুব সহজেই মানুষকে আপন করে নেন আতাউর রহমান মিল্টন। সম্প্রতি তিনি ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি রুমটি নিজস্ব অর্থায়নে প্রশস্ত করে দেন। যাতে মানুষের সেবা নিতে কষ্ট না হয়। কিছুদিন পূর্বে ফুলবাড়ী থেকে আটপুকুর হাট যাবার পথে জাঙ্গালের ব্রীজের পাশে ভেঙ্গে যাওয়া রাস্তাটি চলাচলের উপযোগী করে দেন। মসজিদ,মাদ্রাসা,তাফসীরুল কোরআন মাহফিল সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যথাসাধ্য সাহায্য সহযোগিতা করেন তিনি। এছাড়াও মন্দির,গির্জা,সহ অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবগুলোতেও সাহায্য সহযোগিতা করে থাকেন তিনি। সাধারণ মানুষের এমন জনপ্রতিনিধি ফুলবাড়ী উপজেলায় চাওয়ার ছিল।

সেই চাওয়া পুর্ন হয়েছে বলে অসংখ্য মানুষ জানিয়েছেন।আবারও ঘনিয়ে এসেছে উপজেলা পরিষদ নির্বাচন।সেই নির্বাচনেও তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হতে চান।আতাউর রহমান মিল্টন জানান, পাঁচ বছরের কর্মকান্ডে দল এবং জনগণ বিবেচনা করবেন আমি তাদের জন্য কি করেছি।যদি আমি ভালো কিছু করে থাকি তাহলে আশা করি জনগণ আমাকে আবারো সমর্থন করবেন।পাশাপাশি নির্বাচনে যদি আমি প্রতিদ্বন্দিতা করি তাহলে তারা আমাকে ভোটের মাধ্যমে আবারো বিজয়ী করবেন।

 

 

কিউএনবি/অনিমা/২৭ জানুয়ারী ২০২৪/দুপুর ২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit