বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৬ শিক্ষার্থী নিহত, আহত ১৯ প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু কাল ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি উত্তর কোরিয়া ও চীনের মধ্যে নতুন সেতু চালু, নিষেধাজ্ঞা এড়াবেন কিম? বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ

নতুন শুরু পরিণীতির

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১১৪ Time View

বিনোদন ডেস্ক : গেল বছরের সেপ্টেম্বরে ভালোবেসে আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে গাঁটছড়া বাঁধেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। বর্তমানে স্বামীকে নিয়ে বেশ সুখেই দিন পার করছেন এই অভিনেত্রী। তবে হঠাৎ বিয়ের কয়েক মাসের মাথায় নতুন সিদ্ধান্ত নিলেন পরিণীতি।

অভিনেত্রীর সিদ্ধান্তের কথা শুনে অনেকেই হয়তো ভাবছেন সন্তান নেবেন তিনি। কিন্তু বিষয়টা মোটেও এমনটা নয়। সন্তান নয়, ক্যারিয়ারের জন্য বড় সিদ্ধান্ত নিয়েছেন পরিণীতি। 

অভিনয়ে খুব অল্প সময়েই দর্শকদের নজর কেড়েছেন তিনি। তবে শুধু অভিনয় নয়, গানেও বেশ পারদর্শী এই অভিনেত্রী। ইতোমধ্যে পরিণীতির গানে মুগ্ধ হয়েছেন সবাই।

এবার পাকাপাকিভাবে গানের জগতে পা রাখছেন পরিণীতি। সামাজিক যোগাযোগমাধ্যমে এমনটাই জানালেন তিনি। জানা গেছে, কনসার্টের মাধ্যমেই গানের জগতে প্রবেশ করবেন। অভিনেত্রীর স্টুডিও তৈরির কাজ প্রায় শেষের পথে। খবরটি শোনা মাত্রই পরিণীতিকে প্রশংসা ও শুভেচ্ছায় ভাসাচ্ছেন নেটিজেনরা।

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরে তাজ লীলা প্যালেসে সাত পাকে বাঁধা পড়েন পরিণীতি-রাঘব। রাজস্থানের এক সাতমহলা প্রাসাদে বসেছিল তাদের বিয়ের আসর।

কিউএনবি/অনিমা/২৭ জানুয়ারী ২০২৪/দুপুর ১২:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit