বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
উত্তর কোরিয়া ও চীনের মধ্যে নতুন সেতু চালু, নিষেধাজ্ঞা এড়াবেন কিম? বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ফের ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দিলেন অভিষেক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ৭৯ Time View

বিনোদন ডেস্ক : বচ্চন পরিবারে ফাটল ধরেছে। গত কয়েক মাস ধরে বলিউডের আনাচেকানাচে কান পাতলে শোনা যাচ্ছে এমনই গুঞ্জন। সবারই ধারণা ভাঙছে ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনের সাজানো সংসার। বিবাহ বিচ্ছেদ হতে যাচ্ছে দু’জনের। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মন্তব্য করেননি পরিবারের কেউই।

প্রকাশ্যে কথাও বলেননি কেউ। তবে মাঝে নানা ঘটনা বলে দিয়েছিল কিছু একটা হতে যাচ্ছে এই দম্পদির মাঝে।  শুধু তা-ই নয়, মাঝে শোনা গিয়েছিল শ্বশুর অমিতাভ বচ্চনও বৌমাকে আনফলো করেছেন তাঁর ইনস্টাগ্রাম থেকে। মেয়েকে নিয়ে বাসা থেকে বের হয়ে যাওয়ার মতো ঘটনাও উঠে এসেছে পত্রিকায়।

তবে এত ঘটনার পরেও বচ্চন পরিবারের সবাইকে একসঙ্গে দেখা গিয়েছে। কখনও ‘আর্চিজ’-এর প্রিমিয়ারে, তো কখনও আবার আরাধ্যা বচ্চনের স্কুলের অনুষ্ঠানে। এমনকি স্বামী অভিষেকের কাবাডি টিমের হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছে ঐশ্বরিয়াকে। ক্যামেরার সামনে যতই স্বাভাবিক থাকুক সব কিছু, বিচ্ছেদের জল্পনা যেন জিইয়ে রেখেছেন জুনিয়র বচ্চন।

গত বছরের এপ্রিল মাসে নিজেদের ১৬তম বিবাহবার্ষিকী পালন করেছেন অভিষেক ও ঐশ্বরিয়া। কিন্তু তারপর থেকেই নাকি তাদের সংসারে ভাঙনের আঁচ। তবে সেই কানাঘুষো বলিপাড়ায় ছড়িয়ে পড়া সত্ত্বেও নাকি নির্বিকার ঐশ্বরিয়া। এর মাঝেই ব্যর্থতা নিয়ে পোস্ট অভিষেকের। তিনি সামাজিক মাধ্যমে লেখেন, ‘ব্যর্থতার ভয় কখনও কখনও স্বপ্ন নষ্ট করে দেয়। কিন্তু সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিলে স্বপ্ন সত্যি হয়।’

অভিষেকের এই পোস্টের পর থেকেই বলি পাড়ায় ফিসফাস, অভিনেতা হয়তো ঐশ্বরিয়ার সঙ্গে তার সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন। তবে আদৌ সত্যিটা কী! জানে কেবল বচ্চন পরিবার। তবে ঘটনা যাই হোক, ভক্তদের এই ভাঙন কোনোভাবেই চাওয়া নয়। তারা চাইছেন যেকোনো মূল্য যেনো একসঙ্গে থাকেন অভিষেক ঐশ্বরিয়া।

কিউএনবি/অনিমা/২৭ জানুয়ারী ২০২৪/সকাল ১১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit