শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

জন্মদিনে মির্জা ফখরুলকে দেখতে কারাগারে স্ত্রী-মেয়ে-বোন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ১৫১ Time View

ডেস্ক নিউজ : কারাবন্দী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ৭৭তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে এবং দেখা করতে কারাগারে গেছেন তার স্ত্রী রাহাত আরা বেগম, মেয়ে শাফারুহ মির্জা সুমি এবং বোন নাজমা কালাম।

আজ শুক্রবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‌‘এবার মহাসচিবের জন্মদিনে কেরানীগঞ্জের কারাগারে তার সঙ্গে দেখা করতে আমেরিকা থেকে এসেছেন বোন। তাকে নিয়ে দুপুর ১২টার দিকে মহাসচিবের সঙ্গে দেখা করতে কেরানীগঞ্জে যান মির্জা ফখরুলের স্ত্রী ও ছোট মেয়ে। কারাগারে তার সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানান তারা।’

তিনি জানান, তারা প্রায় পৌনে এক ঘণ্টা মির্জা ফখরুলের সঙ্গে সময় কাটান। তারা মির্জা ফখরুলের পছন্দের খাবার নিয়ে যান। সঙ্গে একটি কেকও নিয়ে যান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্ম ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁওয়ে। ষাটের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের রাজনীতিতে যুক্ত ছিলেন তিনি।

লেখাপড়া শেষ করে ঢাকা কলেজসহ কয়েকটি সরকারি কলেজে শিক্ষকতা করেন মির্জা ফখরুল। ১৯৮৬ সালে সরকারি চাকরি ছেড়ে পুরোপুরি রাজনীতিতে সক্রিয় হন। ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে জিতে হন চেয়ারম্যান।

মির্জা ফখরুলের জাতীয় রাজনীতিতে হাতেখড়ি আবদুল হামিদ খান ভাসানীর দল ন্যাপে। সেখান থেকেই তার বিএনপিতে যোগদান।

২০০১ সালে বিএনপি নেততৃত্বাধীন চারদলীয় জোট সরকারে কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল।

২০১১ সালের মার্চে বিএনপির মহাসচিব খন্দকার দেলওয়ার হোসেনের মৃত্যুর পর মির্জা ফখরুল দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান। ২০১৬ সালে বিএনপির মহাসচিব নির্বাচিত হন তিনি। তার আগে তিনি দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন।

কিউএনবি/অনিমা/২৬ জানুয়ারী ২০২৪,/রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit