সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন

টস জিতে ফিল্ডিংয়ে রংপুর, ফিরলেন সাকিব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ১৩১ Time View

স্পোর্টস ডেস্ক : রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্সের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠল বিপিএলের সিলেট পর্বের। আজ দিনের প্রথম ম্যাচে টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে রংপুর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

রাইডার্স শিবিরে সাকিব ছাড়াও আছেন আরও এক মেগাস্টার বাবর আজম। পাকিস্তানের সাবেক এই অধিনায়কের ব্যাটে সর্বশেষ ম্যাচে সিলেটের বিপক্ষে জয় পেয়েছিল রংপুর। 

এদিকে, প্রতিপক্ষ খুলনা টাইগার্সও আছে দারুণ ছন্দে। এনামুল হক বিজয়ের নেতৃত্বে টানা ২ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা। আফিফ, জয়, এভিন লুইস, শাই হোপ, মোহাম্মদ ওয়াসিম, দাশুন শানাকাদের নিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের শক্ত দল খুলনা।

রংপুর রাইডার্স একাদশ
রনি তালুকদার, ব্রান্ডন কিং, বাবর আজম, শামীম হোসেন, সাকিব আল হাসান, মোহাম্মদ নবি, নুরুল হাসান সোহান (অধিনায়ক), হাসান মাহমুদ, মাহেদী হাসান, আজমতউল্লাহ ওমরজাঈ ও রিপন মন্ডল। 

খুলনা টাইগার্স একাদশ
এনামুল হক বিজয় (অধিনায়ক), এভিন লুইস, আফিফ হোসেন, দাসুন শুনাকা, হাবিবুর রহমান, মাহমুদুল হাসান জয়, মুকিদুল ইসলাম, নাহিদুল ইসলাম, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম ও নাসুম আহমেদ। ‍

 

 

কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit