সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন

এই সংসদের অধিবেশনেই শ্রম আইন পাশ হবে – আখাউড়ায় আইনমন্ত্রী 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ১২৯ Time View

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : এই সংসদের অধিবেশনেই শ্রম আইন পাশ হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। শুক্রবার(২৬ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে ষ্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান।

এসময় তিনি ড. মোহাম্মদের ইউনুছের মামলায় আইনের ব্যত্যয় ঘটেছে, ১২ জন মার্কিন সিনেটরদের এমন মন্তব্যের প্রেক্ষিতে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আমি যতটুকু জানি এবং এই মামলার কাগজপত্র দেখেছি, আমি এতটুকু বলতে পারবো বিচারিক আদালতে সুষ্টুভাবে এই আইনের যে ধারা সেই ধারা অনুযায়ী বিচার হয়েছে। আমি এর চেয়ে বেশি কিছু বলবো না। যিনি সাজাপ্রাপ্ত হয়েছেন তিনি নিশ্চয় আপিল করবেন। সেখানে কোন প্রভাব করুক সেটা আমি চাই না।

আইনমন্ত্রী বলেন, যারা বাংলাদেশের আদালত দ্বারা সাজাপ্রাপ্ত এবং অত্যন্ত গর্হিত অপরাধ করে যারা সাজাপ্রাপ্ত তাদের সকলকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিব। উদ্যোগ যেটা আছে সেটাকে আরও শক্তিশালী করার চেষ্টা করবো।আনিসুল হক নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আওয়ামীলীগ কর্তৃক গণসংবর্ধনাসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে ২ দিনের সফরে শুক্রবার সকালে আন্ত:নগর  মহানগর এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে আখাউড়ায় আসেন।

কিউএনবি/অনিমা/২৬ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit