বিনোদন ডেস্ক : তবে দুদিন আগে ছেলের সুস্থ হওয়ার খবরও জানিয়েছিলেন নায়িকা। কলকাতায় অসুস্থ ছেলেকে একা হাতে সামলাচ্ছেন পরী। স্বামী শরীফুল রাজের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর পরীমণি স্পষ্ট জানিয়েছিলেন, ছেলের সম্পূর্ণ দায়িত্ব তিনিই নেবেন। কথামতো ছেলেকে দু’হাতে আগলে রেখেছেন।
তবে নেটিজেনদেন মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বাবা শরীফুর রাজ কোথায়? কলকাতায় কি ছেলের সঙ্গে দেখা করেছেন তিনি? ছেলে অসুস্থ তবুও রাজকে ছেলের পাশে দেখা যায়নি। তবে সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শরীফুল রাজ একটি পোস্ট করেছেন। ছেলের কথা উল্লেখ করে অভিনেতা লেখেন, ‘শাহীম মুহাম্মদ রাজ্য।’ শেষে ভালোবাসা ইমোজিও জুড়ে দেন নায়ক।
পরীমণির সঙ্গে বিচ্ছেদের পরে এই প্রথম ছেলেকে নিয়ে কোনো পোস্ট করেছেন রাজ। জানা গেছে, এই মুহূর্তে সিনেমার কাজে কলকাতায় অবস্থান করছেন রাজ। তবে ছেলে পদ্ম বা পরীমণির সঙ্গে দেখা হয়েছে কি না, এ খবর পাওয়া যায়নি।
খাবারে বিষক্রিয়া থেকে অসুস্থ হয়ে পড়েছিলেন পরীমণিসহ তার বাড়ির পাঁচ সদস্য। বাড়ির অন্যরা সুস্থ হলেও পরীমণির ছেলের শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় কলকাতায় যান নায়িকা। তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে ছোট্ট পদ্ম।
এদিকে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে পদ্ম। এর পরেই কলকাতার রাস্তায় মা ও ছেলে ট্যাক্সি করে ঘুরে বেড়ায়। পরীর ফেসবুক অ্যাকাউন্টে একটু ঢুঁ মাড়লেই সেই চিত্র দেখা যাবে।
কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:৩৮