শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম
লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত

যুদ্ধে বছরব্যাপী সমর্থন দিতে পারবেন না, নেতানিয়াহুকে জানিয়েছেন বাইডেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ১৮৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত সপ্তাহে এক ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন, তিনি গাজায় বছর ধরে চলা যুদ্ধকে সমর্থন করবেন না।

 নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে হিব্রু সংবাদমাধ্যম ওয়ালা জানিয়েছে, বাইডেন নেতানিয়াহুকে হামাসের বিরুদ্ধে স্বল্প মাত্রার লড়াইয়ের রূপান্তর ত্বরান্বিত করতে বলেছিলেন, যাতে বেসামরিক লোকজনের ক্ষয়ক্ষতি কম হয়।

বাইডেন নেতানিয়াহুকে বলেছিলেন, যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলের কৌশল কী তা তিনি বুঝতে পারছেন না এবং যুদ্ধ শেষ হওয়ার পরের দিনের জন্য পরিকল্পনা কী তা জবাব দেওয়ার জন্য তাকে চাপ দেন।

ওয়ালার প্রতিবেদনের প্রতিক্রিয়ায় নেতানিয়াহুর কার্যালয় বলেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট বাইডেনের সমর্থনের প্রশংসা করেছেন এবং তার সাথে কথোপকথনে এটি পরিষ্কার করেছেন যে ইসরায়েল তার সমস্ত লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ।

কিউএনবি/অনিমা/২৬ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit