শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম
লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত

আবাহনীকে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো কিংস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ৮৫ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ের নিষ্পত্তি কি এখানেই হয়ে গেল! লিগ শিরোপা যে আবারও বসুন্ধরা কিংসের ঘরে যাচ্ছে, তা বলাটা হয়তো খুব একটা ঝুঁকির হবে না। কেননা আজকের ম্যাচের পর লড়াই থেকে অনেকটাই ছিটকে গেছে আবাহনী লিমিটেড।

প্রিমিয়ার লিগ ইতিহাসে আবাহনীর কাছে কখনোই হারেনি কিংস। সেই ধারা এবারও ধরে রাখে বর্তমান চ্যাম্পিয়নরা। মৌসুমের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে জয় তুলে নেয় ২-০ গোলে। এই হারের ফলে কিংসের সঙ্গে আবাহনীর ব্যবধান এখন ৮ পয়েন্টের। পাঁচ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও পোক্ত করেছে কিংস। ৭ পয়েন্ট নিয়ে তিনে আছে আবাহনী। তাদের জন্য শিরোপার আশা করা এখন দিবালোকে স্বপ্ন দেখার মতোই।

শুক্রবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ম্যাচের ২৫ মিনিটে ব্রাজিলিয়ান ‘ত্রিমূর্তির’ সুবাদে এগিয়ে যায় কিংস। মিগেল ফেরেইরার কর্নার থেকে হেড করেন দরিয়েলতন গোমেস। সেই বলে ওভারহেড কিকে দুর্দান্ত এক গোল করেন রবসন রবিনহো।

ম্যাচের শুরুতে অবশ্য বিপজ্জনক আক্রমণ করে আবাহনীই। পঞ্চম মিনিটে হৃদয়ের হেড দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন কিংস গোলরক্ষক আনিসুর রহমান জিকো। এরপর বেশ কয়েকটি সুযোগ তৈরির চেষ্টা করে আবাহনী। কিন্তু পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় তাদের।

দ্বিতীয়ার্ধেও পাল্লা দিয়ে আক্রমণ করতে থাকে দুই দলই। কিন্তু আবাহনীকে হতাশই হতে হয়েছে বারবার। অন্যদিকে ৭২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিগেল। দরিয়েলতনের সঙ্গে দারুণ বোঝাপড়ার পর গোলরক্ষককে বোকা বানান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। শেষদিকে কর্নেলিয়াসের শট ঠেকিয়ে কিংসের হয়ে ক্লিনশিট ধরে রাখেন জিকো।

এদিকে, দিনের অপর ম্যাচে পয়েন্ট হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে গোলশূন্য ড্র করেছে তারা। পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট টেবিলের দুই আছে আলফাজ আহমেদের দল। অন্যদিকে সাজ্জাদ হোসেনের জোড়া গোলে বাংলাদেশ পুলিশ এফসিকে ২-০ ব্যবধানে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

কিউএনবি/অনিমা/২৬ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit