শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি বিএনপি’র মামুন, সম্পাদক আ. লীগের বাবুল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ৯৩ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২৪ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। গভীর রাতে ঘোষণা করা ফলাফল অনুযায়ি অ্যাডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন সভাপতি ও অ্যাডভোকেট মো. মফিজুর রহামন বাবুল সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।  এর মধ্যে বিএনপি সমর্থিত জাতীয়তা আইনজীবী ফোরামের কামরুজ্জামান মামুন-সামসুজ্জামান চৌধুরী কানন প্যানেল থেকে কামরুজ্জামান ও আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সারওয়ার ই আলম-মফিজুর রহমান বাবুল প্যানেল থেকে মফিজুুর রহমান বাবুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ১৫টি পদের মধ্যে বিএনপি সমর্থিত প্যানেল থেকে সভাপতিসহ সাতটি এবং আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সাধারণ সম্পাদকসহ সাতটি পদে বিজয়ী হন। এছাড়া সদস্য পদে আওয়ামী লীগের এক ‘বিদ্রোহী’ প্রার্থী বিজয়ী হন ।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বৃহস্পতিবার গভীর রাতে ফলাফল ঘোষণা করা হয়। ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন পরিচালনা কমিটি’২৪ এর নির্বাচনি অফিসার অ্যাডভোকেট মো. ইসমাইল মিয়া স্বাক্ষরিত বিবরণী থেকে ফলাফলের তথ্য নিশ্চিত হওয়া যায়। নির্বাচনে অ্যাডভোকেট এ,কে,এম কামরুজ্জামান মামুন ৩২৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন । তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগ সমর্থিত সারওয়ার ই আলম পেয়েছেন ২৬৬ ভোট । এদিকে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে মফিজুর রহমান বাবুল ৩০৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন । তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট সামসুজ্জামান চৌধুরী কানন পেয়েছেন ২০৭ ভোট। সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট সৈয়দ আবদুল কবীর তপন পেয়েছেন ৭৬ ভোট। এদিকে দুই প্যানেলের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সদস্য পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থক মো. আরিফুল ইসলাম। নির্বাচনে ৬১৮ জন ভোটারের মধ্যে ৫৮৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

কিউএনবি/অনিমা/২৬ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit