বিনোদন ডেস্ক : বছর ছয়েক আগে ক্যানসার আক্রান্ত এক খুদে ভক্তকে দেওয়া কথা রাখলেন সালমান খান। সম্প্রতি ৯ বার কেমোথেরাপির পর ক্যানসারজয়ী সেই খুদে ভক্তের সঙ্গে ফের দেখা করলেন বলিউডের ভাইজান।
সেই ভিডিও গিয়ে পৌঁছায় সালমানের কাছে। তার পরেই স্বপ্নপূরণ হয় জগনবীরের। সালমান হাসপাতালে এসে দেখা করে গিয়েছিলেন জগনবীরের সঙ্গে। যাওয়ার আগে সালমান জগনবীর বলে গিয়েছিলেন, আবার দেখা হবে। তবে একটা শর্ত আছে। জগনবীরকে দ্রুত সুস্থ হয়ে উঠতে হবে। সেরে উঠলেই তিনি আবার দেখা করবেন তার সঙ্গে।
সালমানের সঙ্গে দ্বিতীয়বার দেখা করার ‘লোভে’ মনেপ্রাণে সুস্থ হয়ে উঠতে চাইছিল জগনবীর। চিকিৎসকদের সব কথা অক্ষরে অক্ষরে মেনে চলেছে। কষ্ট হলেও মুখ ফুটে বলেনি। অবশেষে এই যুদ্ধে জয়ী হয়েছে সে। ৯ বার কেমোথেরাপির পর আপাতত ক্যানসারমুক্ত জগনবীর। সে দিনের ছোট্ট ছেলেটি এখন ৯ বছরের কিশোর। জগনবীরের সুস্থ হয়ে ওঠার কথা জানতে পারেন সালমান। ৬ বছর আগে দেওয়া কথা রাখেন তিনি। সালমানের বান্দ্রার বাড়িতে জগনবীরের সঙ্গে দেখা হয় ভাইজানের।
জগনবীরের মা সুখবীর বলেছেন, জগনবীর এখন অনেকটা সুস্থ। আবার স্কুলে যেতে শুরু করেছে। ও মন থেকে না চাইলে এত তাড়াতা়ড়ি সুস্থ হয়ে ওঠা সম্ভব ছিল না। আর শুধু সালমানের সঙ্গে দেখা করবে বলেই ওর সুস্থ হয়ে ওঠার এত তাড়া ছিল। আমরা কৃতজ্ঞ ভাইজানের কাছে।
কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৪,/দুপুর ২:৩৩