সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

ফেব্রুয়ারিতে জার্মানি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১০৫ Time View

ডেস্ক নিউজ : জার্মানিতে অনুষ্ঠেয় মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত হবে এ কনফারেন্স।

আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী জার্মানিতে মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। দ্বিপক্ষীয় বৈঠক নিয়ে আমরা কাজ করছি।

সাংবাদিকদের এ তথ্য জানানোর আগে আজ জার্মানি ও ফ্রান্সের রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিসকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর মিউনিখ সফরের বিষয়টি নিশ্চিত করেন মন্ত্রী।

কিউএনবি/অনিমা/২৫ জানুয়ারী ২০২৪/রাত ১০:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit