রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

মেয়ে হওয়ায় নবজাতককে হাসপাতালে ফেলে পালালেন বাবা-মা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১০৬ Time View

ডেস্ক নিউজ : মেয়ে শিশু জন্ম নেওয়ায় নবজাতককে হাসপাতালে রেখেই পালিয়ে গেছেন তার মা-বাবা ও পরিবারের সদস্যরা।  

বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের গাইনি বিভাগে ওই শিশুর জন্ম হয়। পরে খোঁজাখুঁজি করেও নবজাতকের মা-বাবাকে না পেয়ে পুলিশে দ্বারস্থ হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পাপিয়া খাতুন (২৫) নামে এক নারী হাসপাতালের গাইনি বিভাগে একটি মেয়ে শিশু জন্ম দেন। এর এক পর্যায়ে নবজাতককে অন্য রোগীর স্বজনদের কাছে রেখে উধাও হয়েছে যান ওই নারী।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, সকাল ৮টার দিকে প্রসব ব্যথা নিয়ে স্বজনদের সঙ্গে হাসপাতালের জরুরি বিভাগে আসেন ওই নারী। হাসপাতালের রোগী ভর্তির রেজিস্ট্রার অনুযায়ী পাপিয়া খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার কেষ্টপুর গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী। বর্তমানে শিশুটি হাসপাতালের সমাজসেবা অফিসের তত্ত্বাবধানে আছে। 

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, ঘটনা জানার পরই ওই নারীর সন্ধানে মাঠে নেমেছে সদর থানা পুলিশ। আমরা তাকে শনাক্তের চেষ্টা চালাচ্ছি। তাকে পেলেই বিস্তারিত জানা যাবে।

কিউএনবি/অনিমা/২৫ জানুয়ারী ২০২৪/রাত ৯:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit