সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

নওগাঁয় আ’লীগের ৩ এমপি’কে নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠানে -খাদ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১৪২ Time View
নওগাঁ প্রতিনিধি : দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখার আহ্বান জানিয়ে ব্যবসায়িদের উদ্যেশ্যে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন- লোভ সংযোত করে লাভের পরিমাণ কমাই। মানুষের সেবা করা সহ সৃষ্টির মধ্যে আনন্দ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) বিকাল ৫টায় নওগাঁ শহরের নওজোয়ান মাঠে নাগরিক কমিটি আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ জেলায় আওয়ামী লীগের মনোনীত তিন সংসদ সদস্য’কে উক্ত অনুষ্ঠানে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক সমাজের আহবায়ক ডাক্তার মোঃ আশেক হোসেন।

এসময় খাদ্যমন্ত্রী আরো বলেন- বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নির্বাচনী ইস্তেহারে মুল প্রত্যাশা ছিল দ্রব্যমুল্য সহনশীল রেখে জনগণকে স্বস্থি দেয়া। ব্যবসায়িদের সকল সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে সরকার ইতিমধ্যেই দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে। আর যাতে কোন মহল সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমুল্য বৃদ্ধি করে জনদূর্ভোগ বাড়তে না পারে সে ব্যপারে শক্ত পদক্ষেপ নেয়া হবে।তিনি আরো বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সংসদ সদস্যরা একযোগে সঠিক পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সুখী, সমৃদ্ধশীল, দুর্নীতিমুক্ত, স্মার্ট নওগাঁ গড়ে তুলতে চাই।

অনুষ্ঠানে নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের সংসদ সদস্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন এবং  নওগাঁ-৩ (বদলগাছি-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য সৌরেন্দ্রনাথ চক্রবর্তী কে সংবর্ধনা প্রদান করা হয়।সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি শহীদুজ্জামান সরকার এবং নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল।এসময় জেলা আওয়ামী লীগসহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, নওগাঁ পৌরসভা,  সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যবসায়ি প্রতিষ্ঠান, বিভিন্ন ক্রীড়া সংগঠন এবং বিভিন্ন পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে ফুল এবং ক্রেষ্ট দিয়ে সন্মাননা জানানো হয়। প্রায় ৫ শতাধিক সংগঠন এ সময় ফুলের তোড়া এবং ক্রেষ্ট দিয়ে ৩ সংসদ সদস্যকে সন্মাননা জানায়।

 

 

কিউএনবি/অনিমা/২৫ জানুয়ারী ২০২৪/সন্ধ্যা ৭:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit