শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

ভাষায় লিঙ্গীয় বৈষম্য দূর করার আহবান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১২১ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ভাষায় বিশেষ করে সংবাদপত্রে লেখার ক্ষেত্রে লিঙ্গীয় বৈষম্য দূর করার আহবান জানানো হয়েছে। বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় স্বপ্নতরী নামে একটি সংগঠনের কার্যালয়ে আয়োজিত ‘ভাষায় লিঙ্গীয় বৈষম্য’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ আহবান জানানো হয়। নারীপক্ষ নামে একটি সংগঠন ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুরের সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করে।

মতবিনময় সভায় জানানো হয়, মানুষ কোনো ভালো কর্ম করলে তাকে বিশেষায়িত করা যায়। কিন্তু নারীরা নির্যাতিত হলেও তাদেরকে বিশেষায়িত করা হয়। যেমন ধর্ষণের শিকার হলে তাকে ধর্ষিতা, নির্যাতনের শিকার হলে নির্যাতিতা বলা হয়। অথচ ধর্ষণের শিকার, নির্যাতনের শিকার লিখলেও হয়। একজন নারীকে মানুষ হিসেবে দেখলে এ অবস্থার পরিবর্তন ঘটবে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দুর্বার নামে একটি সংগঠনের চেয়ারম্যান ইয়াছমিন জাহান, নারী পক্ষের সভাপতি গীতা দাস, সদস্য কামরুন্নাহার ও ফেরদৌসি আখতার। সাংবাদিকদের মধ্যে আলোচনা করেন, মো. আরজু, মো. মহিউদ্দিন মোল্লা, বিশ্বজিৎ পাল বাবু, মো. শাহাদাৎ হোসেন প্রমুখ। 

কিউএনবি/অনিমা/২৫ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit