মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

ডোমারে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, রবিজন সম্প্রদায়ের মঝে চাদর ও কম্বল বিতরন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১৫৬ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশনের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, শিক্ষা উপকরন, বৃত্তি প্রদান সহ রবিজন সম্প্রদায়ের মাঝে চাদর ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় ডোমার মহিলা ডিগ্রী কলেজ হলরুমে উক্ত ফাউন্ডেশনের সভাপতি আনজারুল হকের সভাপতিত্বে শিক্ষক রেজওয়ানুল হক উৎপলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডোমার পৌরসভার সফল মেয়র জননেতা আলহাজ¦ মনছুরুল ইসলাম দানু।

এ সময় অতিথি হিসাবে জেলা আ’লীগের সহ-সভাপতি বিশিস্ট শিক্ষাবিদ অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী, পৌর কমান্ডার ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, শমশের আলী, বিশিস্ট ব্যবসায়ী শেখর সাহা, ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, ভারপ্রাপ্ত অধ্যক্ষ লতিফুল মোস্তাকীম, বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠোপোষক সাবেক বন বিভাগ কর্মকর্তা আনিসুল হক গোল্ডেন প্রমূখ বক্তব্য রাখেন।আলোচনা শেষে চিকনমাটি ভাদুর স্কুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩০জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস, শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান সহ ৩০ জন রবিজন সম্প্রদায়ের মানুষের মাঝে চাদর এবং অসহায় শীর্তাতদের মাঝে শতাধীক কম্বল বিতরণ করা হয়। পৃষ্ঠোপোষক আনিসুল হক গোল্ডেন বলেন,এবার প্রচন্ড শীতের কারণে ফাউন্ডেশনের পক্ষ থেকে এই প্রথম রবিজন সম্প্রদায়ের মানুষের কথা চিন্তা করে চাদর বিতরণ করেছি। এ ছাড়াও প্রতি বছর আমরা অসহায়, দুঃস্থ মানুষকে সহায়তা প্রদান এবং ছাত্র/ছাত্রীদের পড়ালেখায় উৎসাহিত করতে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আগামীতে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করা হবে, সংগঠনটি গতিশীল করতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।

কিউএনবি/অনিমা/২৫ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit