শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

বছর মাতাতে আসছেন অপু বিশ্বাস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১৬১ Time View

বিনোদন ডেস্ক : নতুন বছরে তিনটি সিনেমা নিয়ে বড়পর্দায় হাজির হবেন ঢালিউড কুইন। এরই মধ্যে একটি সিনেমার সবকিছু চূড়ান্ত হয়েছে। জানা গেছে, অপুর নতুন সিনেমার নাম ‘শেখ রাসেলের আর্তনাদ’। বাকিগুলো নিয়ে কথা চলছে।

চলচ্চিত্র নির্মাতা সালমান হায়দারের নির্মাণে নতুন সিনেমায় অভিনয় করবেন অপু বিশ্বাস। চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য শেখ রাসেলের গল্প উঠে আসবে। এতে অপুর চরিত্রের নাম হবে ‘হাসু’।
 
এর আগে নির্মাতা সালমান হায়দার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের জন্য মাত্র ১০০ টাকা পারিশ্রমিকে কাজ করবেন ঢালিউড কুইন অপু বিশ্বাস।
 
সিনেমাটি প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘সিনেমাটির গল্প শুনে এক বাক্যে রাজি হয়ে যাই। ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে। আশা করছি কাজটি দারুণ হবে। শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি।’
 
অভিনেত্রী আরও বলেন, ‘এখন আমি আগের চেয়ে অনেক বেশি ব্যস্ত। আগে শুধু অভিনয় করতাম। তবে এখন বিজনেস শুরু করেছি, সেখানে আমাকে সময় দিতে হয়। এছাড়া জয়ের সাথে আমি সময় কাটানোর চেষ্টা করি। সব মিলিয়ে অনেক সিনেমা করা সম্ভব নয়। তাই সিদ্ধান্ত নিয়েছি চলতি বছর তিনটি সিনেমা করব। একটিতে এরইমধ্যে সাইন করেছি। অন্য দুটিও প্রাথমিকভাবে চূড়ান্ত হয়ে আছে। ক্রমান্বয়ে শুটিং করব এগুলোর।’
 
এছাড়া নিজের প্রযোজনা সংস্থা থেকেও একটি সিনেমা বানানোর পরিকল্পনা আছে অভিনেত্রীর। অন্যদিকে গত ১২ জানুয়ারি রাজধানীর আফতাবনগরের আবাসিক এলাকায় ‘হারলান’-র নতুন ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন অপু। ঘটনা জমে ওঠে, যখন অপু সংবাদমাধ্যমে বলেন, আমার ওপর শাকিবের আস্থা, ভরসা অনেক বেশি। ও ( শাকিব খান) জানে, আমি কিছু করতে চাইলে সেটা নিশ্চয়ই পারব।
 
আফতাবনগরে ‘সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিক’ ও ‘এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ চালু করেছেন তিনি। যা নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন এই চিত্রনায়িকা। সবসময় যাওয়া না হলেও সুযোগ পেলে চলে যান নিজ ব্যবসার তত্ত্বাবধানে, এমনটাই জানালেন সময় সংবাদকে।
 
অপুকে ব্যবসায়ী হওয়ার খবরের পর ২০ জানুয়ারি রিমার্ক ও হারল্যান-র আনুষ্ঠানিক ঘোষণায় জানা যায়, এ প্রতিষ্ঠানটির পরিচালক পদে থাকছেন শাকিব খান। এমন খবর পেয়ে শাকিব-অপু ভক্তরা খুশি হয়ে যান। 

 

 

কিউএনবি/আয়শা/২৫ জানুয়ারী ২০২৪,/দুপুর ২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit