শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রজাতন্ত্র দিবসে যোগ দিতে ভারতে আসছেন ম্যাক্রোঁ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দেশটির প্রজাতন্ত্র দিবস উদযাপনে দিল্লিতে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। অনুষ্ঠানের প্রধান অতিথি তিনি। ম্যাক্রোঁর এ সফর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও বেশি মজবুত করবে।

বুধবার দুপুরে রাজস্থানের জয়পুর বিমানবন্দরে অবতরণ করবেন ম্যাক্রোঁ। এরপর তিনি অমর ফোর্ট, জন্তর-মন্তর, হাওয়ামহল পরিদর্শন করবেন। পরে মোদির সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও দিবসটি উপলক্ষে আয়োজিত রোডশোতেও যোগ দেবেন ম্যাক্রোঁ। এই অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকেও আমন্ত্রণ জানিয়েছিল নয়াদিল্লি। কিন্তু হোয়াইট হাউস আগেই জানিয়েছিল যে বাইডেন আসতে পারছেন না।

ভারত ১৯৪৭ সালে ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করে। এরপর ১৯৫০ সালের ২৬ জানুয়ারি দেশটির নতুন সংবিধান কার্যকর হয়। তখন থেকে দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করছে দেশটি। প্রতিবছর ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়ে আসছে। 

 

 

কিউএনবি/আয়শা/২৫ জানুয়ারী ২০২৪,/দুপুর ২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit