শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

সরকার বিরোধী আন্দোলন চলতেই থাকবে: রিজভী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১১০ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ২৫ জানুয়ারি কালো দিন। এদিন বাকশাল প্রতিষ্ঠার দিন ছিল। চতুর্থ সংশোধনী মাত্র ১৫ মিনিটে পাস করে বাকশাল প্রতিষ্ঠা করা হয়। বহুদলীয় গণতন্ত্র ধ্বংস করে দেয়া হয়েছিল সেদিন বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।

তিনি বলেন,বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া থেকে শুরু করে বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার করে ৭ জানুয়ারিতে নির্বাচনের নামে তামাশা করে পুতুল খেলা করেছে আওয়ামী লীগ। যুক্তরাষ্ট্র বলেছে, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। ২৫ হাজার বিরোধী নেতাকর্মীদের মুক্তিতে জাতিসংঘের আহ্বানের পরও সরকার বিদেশি অভিনন্দন (স্বীকৃতি) ভিক্ষা করে যাচ্ছে।

তিনি আরও বলেন, ক্ষমতার লোভে অন্ধ সরকার জন্মান্ধ ব্যক্তিদেরও ককটেল হামলার মামলা দিয়ে হয়রানি করছে। সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন জমা দেয়ার তারিখ শতবারের বেশি পেছানো হলেও বিরোধী নেতাকর্মীদের মিথ্যা মামলায় রাতের আঁধারে সাক্ষী ছাড়াই সাজা দেয়া হচ্ছে।

তারেক রহমানকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের এমন বক্তব্যকে পাগলের প্রলাপ ছাড়া আর কিছু না এ কথা উল্লেখ করে এ সময় পররাষ্ট্রমন্ত্রীকে পাগল বলেও সম্বোধন করেন তিনি। কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী শনিবার নয়াপল্টনে কালো পতাকা মিছিল করবে বিএনপি। এ জন্য ডিএমপির কাছ থেকে মৌখিক অনুমতির কথা জানান রিজভী।

প্রসঙ্গত: ‘১৯৭৫ সালের ২৫ জানুয়ারি শেখ মুজিবুর রহমান সংবিধানের চতুর্থ সংশোধনী উত্থাপন করেন। এই সংশোধনীর মাধ্যমে দেশে প্রচলিত সংসদীয় শাসন ব্যবস্থা বাতিল করে বাকশাল ব্যবস্থা চালু করা হয়। সংসদে উত্থাপনের মাত্র ১৫ মিনিটের মধ্যে এ বিল সংসদে পাস হয়। বাকশাল ব্যবস্থা ছিল রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা’। বাকশাল গঠন প্রক্রিয়ার এ তথ্যটুকু উইকিপিডিয়া থেকে নেয়া।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জানুয়ারী ২০২৪,/দুপুর ১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit