শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

মাকে স্মরণ করে আরিফিন শুভর আবেগঘন স্ট্যাটাস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১০৯ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার চিত্রনায়ক আরিফিন শুভর মা খাইরুন নাহার মারা গেছেন। বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭০ বছর।

আরিফিন শুভকে তার মায়ে সঙ্গে দেখা গেছে পোস্টে। মা-ছেলের সুন্দর মুহূর্তের ছবিটি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার মা আল্লাহর কাছে চলে গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।গত ২১ জানুয়ারি দুপুরে মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। এর পর থেকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে মা জীবনের শেষ যুদ্ধটা করেছে।’

তিনি আরও লেখেন, ‘মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে সেটা শেষ হয়েছে ২৪ জানুয়ারি রাত ১১টা ৫৫ মিনিটে। বাদ ফজর ঢাকার কালোনি কেন্দ্রীয় জামে মসজিদ ও জামেউল উলুম মাদরাসা কমপ্লেক্সে জানাজা শেষে মাকে শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।’

সবশেষ ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছে মায়ের জন্য দোয়া প্রার্থনা করে তিনি লিখেছেন, ‘এর আগেও আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করেছেন, এবারও আপনারা আমার মাকে দোয়ায় রাখবেন, ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ মুক্তির পর থেকেই আলোচনায় আরিফিন শুভ। সিনেমায় তিনি শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেন। তার অভিনয় আলোচিত হয়েছে বিভিন্ন মহলে।

এদিকে গত বছর নভেম্বরে নতুন ওয়েব সিরিজে শুভর অভিনয়ের কথা সামনে আসে। ‘লহু’ নামের ওই সিরিজ নির্মাণ করবে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। এই সিরিজে কলকাতার সোহিনীর সঙ্গে প্রথমবার জুটি বাঁধবেন আরিফিন শুভ।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জানুয়ারী ২০২৪,/দুপুর ১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit