শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

‘মিনি জাতীয় দল’ বরিশাল নিয়ে হতাশ হোয়াটমোর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১৪৪ Time View

স্পোর্টস ডেস্ক : এবার ফরচুন বরিশালকে অনেকেই ডাকছেন মিনি জাতীয় দল নামে। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার- জাতীয় দলের তারকাসমৃদ্ধ ড্রেসিংরুম। কিন্তু এত এত তারকা নিয়েও ভাগ্য সহায় হচ্ছেনা ফরচুনারদের।

অস্ট্রেলিয়ান মাস্টারমাইন্ড ডেভ হোয়াটমোর বরিশাল দলের মেন্টর। ২০০২ থেকে ০৭ সাল পর্যন্ত টাইগারদের হেডকোচ ছিলেন ডেভ। তার অধীনে টাইগারদের উন্নতির ছাপ ছিল স্পষ্ট। বড় বড় দলকে চমকে দিয়ে অবিশ্বাস্য কিছু জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। সেই হোয়াটমোরের অধীনে বিপিএল শিরোপার স্বপ্ন দেখা বরিশাল ঢাকা পর্বে ৩ ম্যাচের ২টিতেই হেরেছে।

৭ দলের টুর্নামেন্টে আছে ৬ নম্বরে। আন্তর্জাতিক অঙ্গনের সাবেক ছাত্রদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পুনর্মিলনী মনের মতো হচ্ছে না অজি কোচের। যদিও এখনই হাল ছাড়তে নারাজ তিনি।হোয়াটমোর এ প্রসঙ্গে বলেন, ‘বেশ ভালো ম্যাচ হয়েছে। এটা দুর্ভাগ্যজনক যে আমরা হেরে গেছি। এই দলটার যথেষ্ট সামর্থ্য আছে। আমি মনে করি এখান থেকে আমরা ঘুরে দাঁড়াতে পারবো।’

বিপিএল শুরুর আগে বেশ কিছুদিন বিকেএসপির মাঠে অনুশীলন করেছে ফরচুন বরিশাল। নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলেছেন তামিম-মাহমুদউল্লাহরা। প্র্যাকটিস সেশনে আউট হলেও ব্যাটিং চালিয়ে যেতেন তারা। সেটার ইতিবাচক ফলাফল পাওয়া গেছে মূল ম্যাচে। এখন পর্যন্ত খেলা ২ ম্যাচেই রান পেয়েছেন দেশের তারকা ব্যাটাররা। ঢাকা পর্ব শেষে রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে মুশফিক আর চারে আছেন তামিম।

তবে, ব্যাটিংয়ে বেশি মনোযোগ দিতে গিয়ে হয়তো বোলিংয়ে পিছিয়ে পড়েছে বরিশাল। খালেদ আহমেদ, আব্বাস আফ্রিদি, রাকিবুল হাসানরা আস্থার প্রতিদান দিতে ব্যর্থ। সিলেট পর্বে সব ডিপার্টমেন্টের কাছ থেকে ভালো পারফরম্যান্স আশা করেন দলের মেন্টর। হোয়াটমোর বলেন, ‘আমরা টানা দুই ম্যাচ হেরেছি, কিন্তু ব্যাট হাতে তো রান করছি। টুর্নামেন্ট তো সবে শুরু। আমি নিশ্চিত সামনে আমরা পয়েন্ট পেতেই থাকব।’সিলেট পর্বে ফরচুন বরিশালের প্রথম ম্যাচ ২৭ জানুয়ারি। প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জানুয়ারী ২০২৪,/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit