শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১৫২ Time View

আন্তর্জাতিক ডেস্ক :  বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। পাল্টাপাল্টি সামরিক মহড়া আর অস্ত্র পরীক্ষার জেরে সম্প্রতি নতুন করে আলোচনায় কোরীয় উপদ্বীপ। তবে দুই কোরিয়াই এমন পরিস্থিতির জন্য দায়ী করে একে অন্যকে।

 বুধবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর প্রধান এক বিবৃতিতে জানান, ‘ইয়েলো সাগরের’ দিকে উত্তর কোরিয়ার ছোঁড়া বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তারা। স্থানীয় সময় সকাল ৭টার দিকে উত্তর কোরিয়া দেশটির পশ্চিম উপকূল থেকে এসব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় বলেও জানান তিনি। আর পিয়ংইয়ংয়ের এসব উসকানিমূলক পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন ও সিউল’এর গোয়েন্দারা।

এরইমধ্যে, বৃহস্পতিবার আল-জাজিরা জানিয়েছে, নতুন প্রজন্মের ক্রুজ ক্ষেপণাস্ত্রের প্রথম পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। বুধবার পশ্চিম উপকূল থেকে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দেশটি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, তারা পুলহাসাল-৩-৩১ নামের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। তবে তারা কতটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে সে বিষয়ে কোনো তথ্য জানায়নি।
 
প্রতিবেদনে আরও বলা হয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র  প্রতিবেশী দেশগুলির নিরাপত্তার উপর কোনো প্রভাব ফেলেনি এবং আঞ্চলিক পরিস্থিতির সাথে এর কোনো সম্পর্ক নেই।
 

 

 

কিউএনবি/আয়শা/২৫ জানুয়ারী ২০২৪,/দুপুর ১২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit