শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

আজ ভারতে আসছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১৩৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আজ বৃহস্পতিবার ভারত সফরে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। আগামীকাল ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, বৃহস্পতিবার ম্যাক্রোঁকে বহনকারী রাষ্ট্রীয় বিমানটি ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশ রাজস্থানের রাজধানী জয়পুরের বিমানবন্দরে অবতরণ করার কথা।

১৯৪৭ সালের ১৪ আগস্ট ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভ করে ভারত। এরপর পাঁচ মাস পর ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নিজেদের সংবিধান গ্রহণ করে দেশটি। তারপর থেকে প্রতি বছর এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করে আসছে ভারত।

রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে দিনটিকে প্রতি বছর উদযাপন করে ভারত। চলতি বছরের প্রজাতন্ত্র দিবসের আয়োজনে প্রধান অতিথি করা হয়েছে ইমানুয়েলে ম্যাক্রোঁকে।

এবারের প্রজাতন্ত্র দিবসের যাবতীয় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে রাজস্থানের আমের দূর্গে। অনুষ্ঠানের বিভিন্ন ইভেন্টের পাশাপাশি ফ্রান্সের প্রেসিডেন্টকে সম্মান জানিয়ে জাঁকজমকপূর্ণ রোড শো’র আয়োজনও রেখেছে ভারতের কেন্দ্রীয় সরকার। রাজস্থানের রাজপুত রাজা এবং জয়পুর নগরের প্রতিষ্ঠাতা সাওয়াই জাই সিং’র প্রতিষ্ঠিত স্থাপনা জন্তর মন্তর থেকে হাওয়া মহল হয়ে সাঙ্গনেরি গেট পর্যন্ত হবে এই রোড শো। এই রোড শোতে ম্যাক্রোঁর সঙ্গে থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

এছাড়া ২৬ জানুয়ারি ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে নৈশভোজও করবেন নরেন্দ্র মোদী।

প্রসঙ্গত, রাশিয়ার পর ফ্রান্স ভারতের দ্বিতীয় বৃহত্তম সামরাস্ত্র সরবরাহকারী দেশ। সম্প্রতি ফ্রান্স থেকে ২৫টি রাফায়েল যুদ্ধবিমান এবং তিনটি স্করপিয়ন সাবমেরিন ক্রয় করতে প্যারিসের সঙ্গে আলোচনা চলছে নয়াদিল্লির। 

এই অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকেও আমন্ত্রণ জানিয়েছিল ভারত। তবে হোয়াইট হাউস আগেই জানিয়ে দিয়েছিল- বাইডেন অনুষ্ঠানে যোগ দিতে পারবে না। সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/২৫ জানুয়ারী ২০২৪,/দুপুর ১২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit