শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

বয়সে বড় নারীকে বিয়ে করতে চান? জেনে নিন ৫ টিপস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১১১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বয়সের বেড়াজালে প্রেমকে আটকে রাখা যায় না। বয়সে বড় নারীকে ভালো লাগতেই পারে। বিয়ের বন্ধনে যুক্ত হওয়ার ইচ্ছা হতেই পারে। তবে এই পথে পা বাড়ানোর আগে কয়েকটি বিষয় নিয়ে ভাবতে হবে। না জানলে সংসার সুখের নাও হতে পারে। আসুন জেনে নিই এক্ষেত্রে কোন কোন বিষয় বিবেচনায় রাখতে হবে।

মানিয়ে নিতে পারবেন?

বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবনের মধ্যে রয়েছে বিস্তর তফাত। তাই বিয়ে করার আগে অনেক বিষয়ে ভাবতেই হবে। আপনারা কি সত্যিই একে অপরের সঙ্গে আজীবন মানিয়ে চলতে পারবেন? এই প্রশ্নটা বারবার নিজেকে করুন। উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে বিয়ে সেরে নিন। আর উত্তর যদি না হয়, তাহলে এই পথে আর না এগোনোটাই হবে বুদ্ধিমানের কাজ।

মা-বাবাকে বোঝাতে পারবেন?

প্রতিবেশীদের কথা না হয় ছেড়েই দিলাম। তবে নিজের মা-বাবার কাছে আপনি স্ত্রীর বয়সের কথাটা বলতে পারবেন তো? আর এই বিষয়টা তাদের সামনে খোলসা হওয়ার পর ঠিক কী ঘটনা ঘটবে তা ভেবে দেখেছেন কি? তাই জীবনে সুখ-শান্তি বজায় রাখতে চাইলে আজই এই বিষয়টি নিয়ে একবার ভাবুন। তারপর না হয় বিয়ের পথে এগোনোর স্বপ্ন দেখবেন।

প্রেমিকার মনের ভেতরে ঢুঁ দেন

অনেক সময় নারী শুধুমাত্র সময় কাটানোর তাগিদেই সম্পর্কে আসেন। তাই বিয়ে নিয়ে মনে আঁকিবুঁকি কাটার আগে প্রেমিকার মনের কথা শোনার চেষ্টা করুন। বুঝতে চেষ্টা করুন, তিনি আদৌ এই সম্পর্ক নিয়ে সিরিয়াস নাকি তার মধ্যে বিয়ে নিয়ে কোনও আগ্রহই নেই? এই বিষয়টা সম্পর্কে সঠিক তথ্য পাওয়ার পরই আপনার সঠিক সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।

সমাজ কি ভাববে?

বিয়ে করার আগে সমাজিক দিকটাও মাথায় রাখতে হবে। তাই নিজেকে একবার প্রশ্ন করেই দেখুন, আপনি কি সত্যিই সমাজের সব কানাঘুঁষা এড়িয়ে জীবনের পথে এগিয়ে যেতে পারবেন? এই প্রশ্নের উত্তর যদি হ্যা হয়, তাহলে অবশ্যই চার হাত এক করার কাজে লেগে পড়ুন। আর অন্তর থেকে নেতিবাচক উত্তর এলে, আপাতত একটু দাঁড়িয়ে যান। ফের কিছুদিন ভাবুন। তারপরই না হয় কোনও সিদ্ধান্ত নেবেন।

পকেটের জোর রয়েছে?

বিয়ে করব বললেই তো হল না। বরং বিয়ে করার জন্য পকেটের জোর থাকাটা জরুরি। নইলে যে কিছুদিনের মধ্যেই ভালোবাসা উবে যাবে। তাই সবার প্রথমে নিজের অর্থনৈতিক দিকটা ভেবে দেখুন। যদি আপনার পকেটের জোর থাকে, তাহলে ধূমধাম করে বিয়ে সেরে নিন। আর অর্থনৈতিক অবস্থা খুব ভালো না হলে আপাতত কিছুদিন এই পথে পা না বাড়ানোই হবে বুদ্ধিমানের কাজ।

কিউএনবি/অনিমা/২৫ জানুয়ারী ২০২৪,/দুপুর ১২:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit