শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

‘হিরোইনদের বয়স বাড়লে একটু ভয় লাগে’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১২৬ Time View

বিনোদন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। তিনি সব সময়ই তার ব্যক্তিগত বিষয় নিয়ে স্পষ্টভাষী। এবার এই অভিনেত্রী নিজের বয়স নিয়ে কথা বললেন। স্বস্তিকা বলেন, ‘আমার ৪৩ বছর বয়স হয়েছে, এমনিতেই বয়স বাড়লে একটু ভয় লাগে। মন খারাপ লাগে এই ভেবে যে, মনে হয় মানুষের ভালোবাসা বুঝি এই একটু কমে যাচ্ছে। কিন্তু বাংলাদেশে এসে সেই ধারণাটা আমার মন থেকে মুছে গেছে।’

সম্প্রতি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে বাংলাদেশে এসেছেন তিনি। গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের বেগম ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে ছিল তার নতুন ছবি ‘বিজয়ার পরে’র প্রদর্শনী। যেখানে হাজির ছিলেন স্বস্তিকা। সেখানেই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বস্তিকা বয়স নিয়ে কথা বলেন।

ঢাকার দর্শকদের প্রতি ভালোবাসা জানিয়ে এসময় স্বস্তিকা আরও বলেন, ‘সারা বছর ধরে সোশ্যাল মিডিয়াতে আপনারা যে ভালোবাসা দেন, এটা আমার জন্য বিশাল প্রাপ্তি। ঢাকায় এসে যেখানেই যাচ্ছি, এতো ভালোবাসা পাচ্ছি, এতো উন্মাদনা দেখছি।’ তিনি জানান, ‘ফেসবুকে ঢাকার দর্শকদের অনেকেই বলেছিলেন, ‘বিজয়ার পরে’ ছবিটি প্রদর্শনীর সময় যেন বাংলাদেশি শাড়ি পরে আসি। দেখুন, আমি বাংলাদেশে শাড়ি পরেই আসলাম। আপনাদের সবাইকে ভালোবাসা।’

কিউএনবি/অনিমা/২৫ জানুয়ারী ২০২৪,/সকাল ১১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit