সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

নওগাঁয় কোটি টাকার খাদ্যসামগ্রি জব্দ, আটক ১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১০২ Time View
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় মনছুর আলী নামে এক ব্যক্তি লাইসেন্স বিহীন গুদামে অবৈধভাবে বিপুল পরিমাণ খাদ্য সামগ্রি মজুতের অভিযোগে ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। এসময় গুদামটি সিলগালা করা হয়েছে।বুধবার (২৪ জানুয়ারি) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার পরানপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা আঞ্জুমান বানু। অভিযুক্ত ব্যক্তি মাসুদ রানা (৩৮) উপজেলার পরানপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের মুনছুর আলীর ছেলে। মাসুদ রানা আটকের পরই অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়।
মালামাল গুলোর মধ্যে সয়াবিন তেল ২০ হাজার ৭২ লিটার, গম ১২৮ টন, আটা/ময়দা ৮ হাজার কেজি, অ্যাংকর ডাল ২৭ হাজার ১৭৫ কেজি, চিনি ৪ হাজার ৫০ কেজি, ছোলা-বুট ৪ হাজার ৭০০ কেজি এবং লবন ১২শ কেজি।মান্দা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা আঞ্জুমান বানু বলেন- মালামাল গুলো  মাসুদ এন্টারপ্রাইজ নামে ক্রয় করা হয়। তবে এই নামে বা অন্য কোন নামে তার কোন ব্যবসায়ীক লাইসেন্স নেই। মজুদ করে বেশি দামে বিক্রি করাই তার মূল ব্যবসা। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা হবে।তিনি আরও বলেন- অতিরিক্ত মালামাল থাকায় ভ্রাম্যমান আদালতে জরিমানা না করে মামলা দায়ের করা হবে। এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আলীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আলী বাদী হয়ে মামলা করবেন বলে জানানো হয়।

কিউএনবি/অনিমা/২৫ জানুয়ারী ২০২৪,/সকাল ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit