সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

নওগাঁ সদর আসনের সাংসদ জন কে গণ সংর্বধনা প্রদান

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১৮৯ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন নওগাঁ সদর আসনে দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচন হওয়ায় সদর উপজেলার দুবলহাটি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে তাকে গণ সংর্বধনা প্রদান করা হয়েছে।

বুধবার বিকেল ৫টার সময় দুবলহাটি রাজা হরনাথ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ গণ সংর্বধনা অনুষ্ঠিত হয়। দুবলহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু সুধাংশু প্রমানিকের সভাপতিত্বে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক কমল, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বলিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসফেকুর রহমান মাহিন, দুবলহাটি ইউনিয়নের চেয়ারম্যান  গোলাম আজম, দুবলহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সহ দুবলহাটি ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন কে দুবলহাটি ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ সংগঠন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জানুয়ারী ২০২৪,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit