সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন

কর্মক্ষেত্রে মানুষের বিকল্প হতে পারবে না এআই: গবেষণা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১১৬ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : মাস্যাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এক গবেষণায় দেখা গেছে, অনেক ব্যয় বহুল পদ্ধতি হওয়ায় এখন পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা বেশিরভাগ কর্মক্ষেত্রে মানুষের বিকল্প হতে পারবে না। 

এআই বিশ্বে চাকরির নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করবে-এর ফলে বিশ্বে লাখো মানুষ চাকরি হারাবে চাকরিপ্রার্থী এমন কথা অনেক দিন ধরেই বিশ্লেষকেরা বলে আসছেন। এই উদ্বেগের মধ্যেই এমআইটির গবেষণার কথা জানা গেল।
 
গবেষণায় দেখা গেছে, ব্যয়বহুল পদ্ধতি হওয়ায় মাত্র ২৩ শতাংশ কাজ এআইয়ের মাধ্যমে মানুষের বিকল্প হিসেবে কাজ করতে পারবে।  এতে বলা হয়, এআই পরিচালিত ভার্চুয়াল রিকগনিশন ডিভাইস ও সিস্টেমগুলো ইনস্টল করা এবং রক্ষণাবেক্ষণ করা এত ব্যয়বহুল যে মানুষ আরও অর্থনৈতিকভাবে কাজটি শেষ করতে পারে।
 
এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রায় ৪০ শতাংশ চাকরিকে প্রভাবিত করবে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এআইয়ের প্রভাবে বৈশ্বিক বৈষম্য পরিস্থিতি আরও তীব্র হবে বলে ধারণা করছেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টেলিনা জর্জিয়েভা। তিনি বলেন, এআই ব্যবহারের কারণে সৃষ্ট সামাজিক সংকট আরও জোরদার হওয়ার আগে এর মোকাবিলায় নীতিনির্ধারকদের ভাবতে হবে।
 
আইএমএফের বিশ্লেষণে বলা হয়েছে, চাকরির একটি বৃহৎ অংশকে প্রভাবিত করবে এআই। উন্নত অর্থনীতির দেশে এ প্রভাব ৬০ শতাংশ পর্যন্ত। আইএমএফ বলছে, এআইর কারণে যেমন চাকরি চলে যেতে পারে, আবার কাজকে আরও সহজ করেও তুলতে পারে। উচ্চ আয়ের ও তরুণ কর্মীরা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মজুরিতে অসামঞ্জস্যপূর্ণ বৃদ্ধি দেখতে পেলেও নিম্ন আয়ের ও বয়স্ক কর্মীরা পিছিয়ে পড়তে পারেন।

 

কিউএনবি/আয়শা/২৪ জানুয়ারী ২০২৪,/রাত ৮:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit