সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন

প্রতিদ্বন্দ্বীর নাম শুনে বুক কেঁপে উঠেছিল: সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১৪৬ Time View

ডেস্ক নিউজ : নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলামের কথা শুনে বুক কেঁপে উঠেছিল ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমানের। সাইফুল ইসলাম নির্বাচনে অংশ নিলে নির্বাচন কঠিন হবে বলেও তখনই বুঝতে পেরেছিলেন তিনি। নবনির্বাচিত সংসদ সদস্য সাইফুল ইসলামকে সংবর্ধনা দিতে গিয়ে এসব কথা তুলে ধরেন ডাঃ এনামুর রহমান।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনার আয়োজন করা হয়। এনাম মেডিকেল কলেজ হাসপাতালের এ আয়োজনে সভাপতিত্ব করেন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডাঃ এনামুর রহমান।

ডাঃ এনাম বলেন, উনি যখন ঘোষণা দিয়েছেন নির্বাচন করবেন তখন আমার একাদশ জাতীয় নির্বাচনের কথা মনে পড়ে গেল। তখন আমি আমার নির্বাচনের পুরো দায়িত্বটাই দিয়েছিলাম সাইফুলকে। সে অত্যন্ত সুন্দরভাবে নির্বাচনটা পরিচালনা করেছে। সে যখন ঘোষণা দিয়েছে নির্বাচন করবে, তখন আমার একটু কেঁপে উঠছে বুকের ভেতরে। সে যেহেতু ইলেকশনের ওস্তাদ তার সাথে পারাটা আমার কঠিন হবে, এবং সত্যিই কঠিন হয়েছে। তাঁর মেধা, তাঁর সাংগঠনিক ক্ষমতা-দক্ষতা, পরিশ্রম আমার চেয়ে বেশি বলে সে আজকে বিজয়ী হয়ে আসছে। বিজয়ী হওয়ার সাথে সাথে ফল ঘোষণা হওয়ার সাথেই আমি স্বাগত জানিয়েছি। সেও রাত ১ টা ২০ মিনিটে আমার বাসায় এসেছে, আমার প্রতি শ্রদ্ধা জানিয়েছে।

এসময় নবনির্বাচিত মুহাম্মদ সাইফুল ইসলাম এমপির সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, এনাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা মো আমিনুল হক খান প্রমুখ। উল্লেখ্য, গত দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেয়ে জয়লাভ করেছিলেন ডাঃ এনামুর রহমান।

সদ্য বিদায়ী মন্ত্রীসভায় তিনি পালন করেছিলেন দুর্যোগ ব্যবস্থাপন ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। তিনি বর্তমানে ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে আছেন। আর নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ডাঃ এনাম নৌকা প্রতীক পেলেও ট্রাক মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর প্রতিদ্বন্দিতা করে জয়লাভ করেছেন সাইফুল ইসলাম।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জানুয়ারী ২০২৪,/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit