বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

উড়োজাহাজের সব আরোহীর মৃত্যু হয়েছে: বেলগোরোদ গভর্নর

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১৪৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের গভর্নর জানিয়েছেন বিধ্বস্ত উড়োজাহাজের সব আরোহীর মৃত্যু হয়েছে।

নিজের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে গভর্নর  ভিয়াচেস্লাভ গ্লাদকভ বলেছেন, বেলগোরোদ অঞ্চলে বিধ্বস্ত হওয়া সামরিক পরিবহন বিমানের সব আরোহী নিহত হয়েছেন। তিনি জানিয়েছেন, উড়োজাহাজটি একটি জনবহুল এলাকায় বিধ্বস্ত হয়েছে এবং বিধ্বস্ত স্থানটি এখন ঘিরে রাখা হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, বিধ্বস্ত হওয়া সামরিক উড়োজাহাজটি ইউক্রেন ভূপাতিত করেছে এবং এটিকে ‘বর্বরোচিত’ কাজ বলে অভিহিত করেছে। তবে মন্ত্রণালয় এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি। 

এর আগে  ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে দেশটির একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ওই উড়োজাহাজে রুশ বাহিনীর হাতে বন্দী হওয়া ইউক্রেনের সেনাবাহিনীর ৬৫ সদস্য, ৬ জন ক্রু এবং যুদ্ধবন্দীদের পাহারায় নিয়োজিত ৩ ব্যক্তি ছিলেন।

 মস্কোর ভাষ্যমতে, এই ইউক্রেনীয় যুদ্ধবন্দীদের বন্দীবিনিময়ের জন্য নেওয়া হচ্ছিল। পেছনে আরেকটি উড়োজাহাজে ৮০ জন ইউক্রেনীয় বন্দী ছিলেন। ওই ঘটনার পর দ্বিতীয় উড়োজাহাজটিকে ফিরিয়ে নেওয়া হয়েছে।

ইউক্রেন বলছে, ওই উড়োজাহাজে তাদের বন্দীরা ছিল কিনা তা তারা যাচাই করে দেখছেন।

কিউএনবি/অনিমা/২৪ জানুয়ারী ২০২৪/সন্ধ্যা ৬:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit